1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কালিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধা*ক্কা+য় চালক নি/হ+ত বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম
কালিয়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ট্রলির ধা*ক্কা+য় চালক নি/হ+ত বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব মিশিগান’র বর্ণিল আয়োজনে ফ্যামিলি ডিনার -২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পশ্চিম শাখার পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা  অনুষ্ঠিত লোহাগড়ায় প্রধান শিক্ষক হায়াতুজ্জামানের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নেতার পিতার শয্যাপাশে জেলা নেতৃবৃন্দ ড্রাগন চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন লোহগড়ার আনিস নড়াইলে ইয়া*বা/সহ স্বামী-স্ত্রী আ/ট/ক বিশ্বনাথে এসএসসি (দাখিল) উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ্যারিটি গ্রুপ কালিয়ায় নিখোঁজের দুইদিন পর শিশুর মর/দে +হ উ;দ্ধা/র বিশ্বনাথে জালালিয়া লতিফিয়া মাদ্রাসায় মিলাদুন নবী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও সহযোগী সংগঠনের  নেতারকর্মীর বিরুদ্ধে না শক/তার মামলা দায়ের, গ্রেফতার -১ সাংবাদিক সোহেল রানাকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতি+বাদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার প্রতিষ্ঠাবার্ষিকীতে সভা ও র‍্যালি অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে পাথরের নিলাম বা/তি/লের দাবিতে মান/বব/ন্ধন ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সম্প্রীতি ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না: এড. গিয়াস উদ্দিন 

  • Update Time : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

বিশ্বনাথ থেকে মো. আব্দুল কাইয়ুম

মানুষের মাঝে শান্তি প্রতিষ্ঠার মূলমন্ত্র হচ্ছে সম্প্রতির বন্ধনে আবদ্ধ থাকা। একে অপরের ধর্মকে সম্মান না করলে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে সমাজের শান্তি নষ্ট হয়। তাই প্রতিটি ধর্মের প্রতি যথাযত সহানুভূতি রেখে ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের সুযোগ করে দেওয়া আমাদের নৈতিক কর্তব্য। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে যার যার অবস্থান থেকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। সম্প্রীতি ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় না। 

সিলেট জেলা পরিষদ সদস্য, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এড. গিয়াস উদ্দিন আহমদ গতকাল সোমবার রাতে বিশ্বনাথ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে গিয়ে তাঁর বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গা পূজা উৎসবের মহানবমীতে উপজেলা ও খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দকে সাথে নিয়ে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শুভেচ্ছা বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদে মাঝে উপহার বিতরণ করেন। এছাড়া বিভিন্ন মন্ডপের উন্নয়ন কাজে জেলা পরিষদের তহবিল থেকে সহয়তা দানের আশ্বাস দেন তিনি।

এসময় তিনি উপজেলার অলংকারী ইউনিয়নের রামাইচক পুজামন্ডপ, খাজাঞ্চি ইউনিয়নের ত্রী-নয়নী পুজা উদযাপন পরিষদ মন্ডপ চন্দগ্রাম, চন্দ গ্রামের বৈদ্যপাড়া পুজামন্ডপ, এবং মদনপুর- নোয়ারাই সুর্যদয় সনাতন সংঘ পূজা উদযাপন পরিষদের পুজা মন্ডপ পরিদর্শন করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কবির হোসেন কুব্বার, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুন নূর, খাজাঞ্চি ইউপি চেয়ারম্যান আরশ আলী, দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছাব্বির আহমদ, সাবেক মেম্বার কনক রঞ্জন, সাবেক মেম্বার  জ্যোর্তিময় দেব মতি, নগেন্দ্র দেব সন্টু, বিভাংশু বিভু, পুরোহিত বিদ্যাভুষন চক্রবর্তী, আনছার আলী, নিরেন্দ্র দাস, লামাকাজী ইউনিয়নের আওয়ামীলীগ নেতা লাল মিয়া লালু মেম্বার , পীর ইদ্রিস আলী, শিক্ষানবিশ আইনজীবী পলাশ সেনাপতি, আইনজীবী সহকারী শাহিন আহমদ, লামাকাজী সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আরশ আলী, ফয়জুল ইসলাম, মুহিবুর রহমান, যুবলীগ নেতা জয়নুল আবেদীন, ভৈরব দে, সমীর দে ঝুলন, সুর্যদয় সনাতন সংঘ পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব দেব, সাধারণ সম্পাদক জ্যোতিষ দাস, সদস্য রনজিৎ দাস রঞ্জু, সজীব দে, সুমন চন্দ, শফিক মেম্বার, বিশু দেব, দিপক মালাকার,  মঞ্জু মালাকার,  মিন্টু মালাকার,  শৈলেন দাস ও আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews