ডেস্কঃ
চোরাশিকারের অভিযোগে শ্রীলঙ্কায় ২৫ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করা হয়েছে। এক বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। মৎস্যজীবীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে। ধৃতরা ভারতের তামিলনাড়ু ও পুদুচেরির বাসিন্দা। শ্রীলঙ্কার নৌসেনা সূত্রে প্রকাশ, বিদেশি মাছ ধরা ট্রলার আটক করতে সমুদ্রে টহল দেয় তাঁরা। সম্প্রতি শনিবার (৯ ডিসেম্বর ) অভিযান চালানোর সময় আটক করা হয় ওই মৎস্য জীবীদের। বাজেয়াপ্ত করা হয় তাদের ২ টি নৌকা। মৎস্যজীবীদের মুক্তির দাবিতে কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাদের পরিবার।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।