1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি দলের বাছাই সম্পন্ন লোহাগড়ায় কৃষককে কু/পি/য়ে হ/ত্যা বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ লোহাগড়ায় ডে/ঙ্গু প্রতি/রো/ধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইলে ট্রেনে কা/টা পড়ে অ/জ্ঞা/ত ব্যক্তির মৃ /ত্যু লোহাগড়ায় এক ব্যক্তিকে কু/পি/য়ে হ /ত্যা, নারীসহ আহ/ত-১০ বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার, রানারআপ নোয়াখালী রয়্যালস কোম্পানীগঞ্জে ১৫০ বোতল ভারতীয় মাদক উদ্ধার, গ্রেপ্তার ১ লোহাগড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন এমপি আতাউর রহমান বাচ্চু কোম্পানীগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি দলের বাছাই সম্পন্ন লোহাগড়ায় কৃষককে কু/পি/য়ে হ/ত্যা বিশ্বনাথে দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করলো সোনাপুর চ‍্যারিটি গ্রুপ লোহাগড়ায় ডে/ঙ্গু প্রতি/রো/ধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইলে ট্রেনে কা/টা পড়ে অ/জ্ঞা/ত ব্যক্তির মৃ /ত্যু লোহাগড়ায় এক ব্যক্তিকে কু/পি/য়ে হ /ত্যা, নারীসহ আহ/ত-১০ বাংলাদেশ ডিস্ট্রিক্ট কাপ ২০২৬- চ্যাম্পিয়ন মৌলভীবাজার, রানারআপ নোয়াখালী রয়্যালস কোম্পানীগঞ্জে ১৫০ বোতল ভারতীয় মাদক উদ্ধার, গ্রেপ্তার ১ লোহাগড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে মাদ/কবিরো/ধী অ/ভিযা*নে ৬৯৩ পিস ফ্রাইডিল-স্কা-ফ সিরাপসহ আ*ট*ক -১ লোহাগড়ার ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সিলেটের কোম্পানীগঞ্জে ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ লামাকাজীর রাগীব রাবেয়া স্কুল এন্ড কলেজে সোনাপুর চ্যারিটি গ্রুপের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে নির্মিত মসজিদ নামাজের জন্য উদ্বোধন

লোহাগড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন, আলোচনা সভা অনুষ্ঠিত

  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

মানুষ, পৃথিবী এবং সমৃদ্ধির জন্য সাক্ষরতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম রব্বানীর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা ও লোহাগড়া অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অনিমেষ কুমার বিশ্বাস, লক্ষীপাশা পাইলট বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. কামরুল ইসলাম, বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস প্রমুখ।

এছাড়াও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুশান্ত কুমার মজুমদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুন, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রীতম দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা ভারপ্রাপ্ত মো. মাছুম খান, শিক্ষক কাজী কামরুল হুদা, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম, আর এল পাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেকসনা আক্তার, এল এল গালর্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহিনুর রহমান ও সহকারী শিক্ষক মো. রিপন সরদার, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহানা পারভীনসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews