এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রামঃ- কুড়িগ্রামের রাজিবপুরে দুই শত পিচ ইয়াবাসহ ১ জন কে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাজিবপুর থানার এসআই গোলক চন্দ বম্মন নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্লুইসগেট এলাকায় ২০০(দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী লাল মিয়া (২২) কে আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ী রৌমারী উপজেলার জন্দিরকান্দা গ্রামের মৃত সুরুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে রাজিবপুরে থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান জানিয়েছেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।