1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

রাজাপুরে নির্মাণকাজ শেষের আগেই ১৩ কোটি টাকার মডেল মসজিদে ফাটল

  • Update Time : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৪৫ Time View

মোঃ নাঈম হাসান ঈমন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে নির্মাণকালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ফাটল ধরেছে।

এ নিয়ে জনমনে নানা প্রশ্নের দেখা দিয়েছে। উপজেলা সদরের খাদ্যগুদাম সংলগ্নে নির্মাণাধীন মডেল মসজিদের কাজ শেষ হওয়ার আগেই এ ঘটনা ঘটে।

জানাগেছে, ২০১৮ সালের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গণপূর্ত অধিদপ্তরের অধিন ও ইসলামিক ফাউন্ডেশনের বাস্তবায়নে মসসজিদের নির্মাণ কাজ শুরু হয়। আর এ ভবনের প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১৩ কোটি টাকা। নির্মাণ কাজের দায়িত্ব পায় বরিশালের মেসার্স খান বিল্ডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে।

স্থানীয় মনির হোসেন, কামরুল ইসলাম দুলাল, খোকন তালুকদার জানায়, কাজ শুরুর কিছুদিন পরে নিম্নমানের কাজের অভিযোগে স্থানীয়দের প্রতিরোধে কাজ বন্ধ হয়ে যায়। সঠিক ভাবে কাজ করার শর্তে পুনরায় কাজ শুরু করেন ঐ ঠিকাদারি প্রতিষ্ঠান। বর্তমানে মসজিদের কাজ প্রায় শেষ। এর মধ্যে মসজিদের উত্তর ও দক্ষিন দেয়ালের ভিতর ও বাহিরের অংশে দেখা দিয়েছে ফাটল। দেয়ালের ঐ ফাটল মেরামতের চেষ্টা চলছে। তারা আরো জানায়, মসজিদের মূল অংশের পাইলিং ঠিক থাকলেও পেছনের অংশে ঠিক ভাবে পাইলিং না করার কারনে দেওয়াল ডেবে গিয়ে ফাটল দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ারের অবহেলার কারনেই মসজিদের নির্মাণ কাজ শেষ হতে নাে হতেই ফাটল দেখা দিয়েছে।

এ ব্যাপারে মসজিদের সাইট ইঞ্জিনিয়ার আবুল বাশার লিটন বলেন, এ্যাংকর সিমেন্ট একটু বেশি করা। তাই পর্যপ্ত পানির অভাবে দেয়ালের প্লাষ্টারে ফাটল দেখা দিয়েছিল তা ইতোমধ্যে ঠিক করা হয়েছে। এ ব্যাপারে ঝালকাঠি গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রেকৌশলী বাদল কুমার মডেল বলেন, দুই দিন আগেও কাজের সাইট থেকে ঘুরে এসেছি মসজিদের দেয়ালে ফাটলের কোন ঘটনা চোখে পড়েনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews