1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

রাজাপুরে জোড়া খুনের ঘটনায় মামলা : ইউপি সদস্যসহ ২১ জন আসামী

  • Update Time : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ২৬১ Time View

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে জোড়া খুনের ঘটনায় ইউপি সদস্য মো. সাইফুল ইসলাম লালু মৃধাসহ ২১ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে নিহত আব্দুর রব হাওলাদারের ছেলে মো. লিয়াকত হোসেন বাদী হয়ে রাজাপুর থানায় এ মামলা দায়ের করেন।

মামলার এজাহারে বাদি লিখেছেন, ‘তার বাবা শুক্তগড় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আব্দুল রব হাওলাদার ও তার চাচাতো ভাই বেলায়েত হাওলাদারকে জগাইরহাট বাজার থেকে বাড়ি ফেরার পথে কুপিয়ে হত্যা করেছে আসামীরা। শুক্তাগড় ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম লালুর (লালু মেম্বার) নির্দেশে ধাড়ালো দেশীয় অস্ত্র চাইনিজ ছুরি, রামদা, চাপাতি দিয়ে তাদের কুপিয়া হত্যা করা হয়েছে।’

ইতিমধ্যে চার জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে রাজাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, মো. সজল হোসেন (২১), মো. মিজান (৪১), মো. শাহজাহান খলিফা (৪৮)। এই তিন জনের বাড়ি উপজেলার শুক্তগড় ইউনিয়নের জগাইরহাট এলাকার। অপরজন হলো খুলনার দৌলতপুর রেলগেট এলাকার মো. হাসান (২১)।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় মুঠোফোনে জানান, ‘বাদির দ্বায়ের করা এজাহারটি নিয়মিত হত্যা মামলা হিসেবে রুজু করা হয়েছে। হত্যায় ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছি। মামলার চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামি গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews