1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক
শিরোনাম
কোম্পানীগঞ্জে বারকী শ্রমিক সমবায় সমিতির নির্বাচন: সভাপতি জালিল মিয়া, সম্পাদক শাহা আলম লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা বিশ্বনাথ উপজেলায় ২৬ টি মন্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা, চলছে প্রতিমা তৈরি  চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত সড়ক দু*র্ঘটনায় প্রা*ণ গেল কিশোর শিক্ষার্থীর লোহাগড়ায় পুকুরের পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃ ত্যু ফুলবাড়ী সীমান্তে পিস্তু/ল ও মা*দক উদ্ধার করেছে রংপুর এসআরবি-১৩ চিত্রশিল্পী এস এম সুলতানের ৩২তম মৃ/ত্যুবা/র্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ফুলবাড়ীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়*ম-দুর্নী+তির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত লোহাগড়ায় সাড়ে ১৭ কেজি গাঁ/জাসহ যুবক আ ট/ক কোম্পানীগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে সরকার: মামুনুল হক “ক্লিন বিশ্বনাথ গ্রীন বিশ্বনাথ” সংগঠনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ

বৈরাগী বাজারে জমজমাট নৌকার হাট: বন্যা এলে নৌকার কদর বাড়ে

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৩৩২ Time View

বন্যা এলে নৌকার কদর বাড়ে। বন্যা না থাকলে বছরে এক দুটির বেশি বিক্রি করা যায় না। চাহিদা কম থাকায় এমন পেশা নিয়ে জীবিকা চলে না। নৌকা তৈরির পাশাপাশি দিনমজুরি করে বৌ বাচ্চা লালন পালন করি। এই পেশায় এখন ঠিকে থাকা দায়। কেউ কখনো খোঁজ খবরও নেয় না। আগের মত খাল বিল নেই, মানুষ নৌকা চালাবে কোথায়? আগে সারা বছর নৌকা তৈরির কাজে সময় পার করতাম। এখন ঘনঘন বন্যা আসায় একটু চাহিদা বেড়েছে, তবে আগেকার মত নয়। ক্রেতা কম, বিক্রি কম, লাভও কম বলছিলেন নৌকা তৈরির কারিগর সুমন আহমদ ও রামানন্দ বৈদ্য।

সুখ দুঃখের কথাগুলোর সাথে অসহায়ত্বের চাপ তাদের চোখে মুখে। আসলেই এখন আর আগের মত নৌকা চলে না। খাল,বিল, হাওড়, জলাশয় বরাট আর দখলের কবলে তাদের পেশায় হতাশা নেমেছে। উন্নয়নের ছোঁয়ায় কমবেশি বদলেছে গ্রামীণ জীবন মান। তবে সময়ের তালে নৌকার প্রয়োজন রয়েছে। সাময়িক ও দীর্ঘস্থায়ী বন্যায় ঘর থেকে বেরুলে এখনও নৌকার উপর ভরসা করতে হয়। সম্প্রতি বিশ্বনাথে তিন ধাপে বন্যার রেষ এখনো চলমান রয়েছে। নিত্য প্রয়োজনীয় কাজ, যাতায়াত, ছেলে মেয়েদের স্কুল কলেজে আনা নেওয়া, গোখাদ্য সংগ্রহ সহ কাজগুলো এখন নৌকা দিয়ে সামলাতে হচ্ছে। সাময়িক হলেও নৌকার চাহিদা বেড়েছে। কর্মব্যস্ত আর নৌকা বিকিকিনি করতে ব্যাস্ত সময় পার করছেন বিশ্বনাথের প্রত্যন্ত এলাকার নৌকা তৈরির কারিগররা।

বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী বৈরাগী বাজারে এখন নৌকার হাটে চলছে জমজমাট বেচাকেনা। দুর দুরান্ত থেকে আগত ক্রেতা ও বিক্রেতার উপস্থিত সমাহারে ফিরে এসেছে অতীত দিনের ঐতিহ্য। এখানে সপ্তাহে ২ দিন, রবিবার ও বৃহস্পতিবার নিত্যপূণ্যের হাট বসে। হাটবারে বাজারে উঠে নানান প্রকারের নৌকাও । নৌকার আকার আকৃতি ও কাঠের জাত-প্রজাত বেধে দামের তারতম্য লক্ষ্য করা যায়। ১০ থেকে ১২ হাত লম্বা একেক টা নৌকার দাম ৭ থেকে ১৫ হাজারের ভিতরে। তবে এখন পাতামী ও খেলুয়া নৌকার কদর বেশি। জাম, আম, চাম্বুল, ডেউয়া,জারুল, কোমা গাছের কাঠ দিয়ে নৌকা বেশি তৈরি হয়ে থাকে। জারুল গাছের কাঠের নৌকার দাম সবচেয়ে বেশি। মাকুন্দা নদীর তীরঘেষা বৈরাগী বাজারের ইতিহাস অনেক আগের। এই বাজারে নৌকা বেচাকেনার নামডাকও বহু পুরনো। এখানে ছোট্ট বড় নতুন নৌকা পাওয়া যায়।

বৃহস্পতিবার ১১ই জুলাই সরজমিন ঘুরে দেখা গেছে বিশ্বনাথ উপজেলার প্রসিদ্ধ এই বাজারে নৌকা বেচাকেনার জন্য ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি। নদীর পারে বেধে রাখা আছে সারিসারি নতুন নৌকা। নিজ নিজ নৌকায় বসে আছেন বিক্রেতা। ক্রেতারা দরদাম হাঁকছেন তাদের সাথে। অনেকেই নতুন নৌকা কিনে উচ্ছ্বসিত। এমন একজন ক্রেতা দুলাল আহমদ, তিনি নতুন একটি খিলুয়া নৌকা কিনেছেন। তাঁর সাথে কথা বললে তিনি জানান, বন্যার কারণে রাস্তা ঘাট এখনও পানিতে তলিয়ে আছে। প্রয়োজনীয় কাজ সারতে নৌকা ছাড়া উপায় নাই, ছেলে মেয়েরা স্কুল কলেজে যেতে পারছে না। তাই নৌকা কিনতে এসেছি। তিনি ৭ হাজার ৫ শত টাকায় একটি নৌকা কিনেছেন।

দক্ষিণ সুরমা উপজেলার দাউদ পুর থেকে বৈরাগী বাজারে নৌকা কিনতে এসেছেন সজিব আহমদ। তিনি জানান, বন্যার কারণে নৌকার প্রয়োজন অপরিহার্য হয়ে পড়েছে। আমরা ঘর থেকে বেরুতে পারছিনা। আজ নৌকা নিয়ে বাড়ি ফিরবো।

উপজেলার মাখর গাঁও গ্রামের নৌকা বিক্রেতা আবু বক্কর জানান একটি নৌকা তৈরিতে সময় লাগে ৬ থেকে ৭ দিন। আকার আকৃতি বেধে খরচ বাদে ২ থেকে আড়াই হাজার টাকা লাভ করা যায়। একি বক্তব্য দেন দুলালী সৎপুরের নৌকা বিক্রেতা জুয়েল আহমদ। এই মৌসুমে তারা দুইজনে ৭টি নৌকা বিক্রি করতে পারছেন বলে জানান। তবে তাদের দাবী এই শিল্প ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে সরকারি সহায়তা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews