বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জারগাঁও গ্রামের এবছর দাখিল ও এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১ লা অক্টোবর) বাদ জোহর স্হানীয় ইউনিয়নের মির্জার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রামের ২০ জন কৃতি শিক্ষার্থীদেরকে ‘সোনাপুর চ্যারিটি গ্রুপ’র পরিচালক যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আজিজুর রহমান এর পক্ষ থেকে ওই সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় শিক্ষার্থীদের জনপ্রতি সম্মাননা ক্রেস্ট, ডাইরী, ও কলম উপহার প্রদান করেন অতিথিবৃন্দ।
মির্জারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিশা রানী গোস্বামীর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেসক্লাব ও সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য ফারুক আহমদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুক্তা রানী দে, ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. আফজল হোসাইন, সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য মো. তারেকুল ইসলাম, এখলাছ আহমদ, সংগঠক রাসেল আহমদ।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত করেন সংবর্ধিত শিক্ষার্থী ফাতেমা জান্নাত জহুরা।
এসময় লামাকাজী ইউনিয়নের ১,২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সোহাদা বেগম, সোনাপুর চ্যারিটি গ্রুপের সদস্য মো. উকিল আলী, মো. নাজমুল ইসলাম, শিক্ষার্থীর অভিভাবক ও গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।