বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটি’ আয়োজিত আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা-২০২৬ সম্পন্ন হয়েছে। প্রতিযোগিতায় দুর্নীতিই বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তির প্রধান অন্তরায়’ বিষয়ে পক্ষ দল হিসেবে চ্যাম্পিয়ান হয়েছে একলিমিয়া দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বিশ্বনাথ উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হয়েছে মাঈশা নিশাত নাফিসা ‘রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। এতে রানার্স আপ হয়েছে বিপক্ষ দল ‘রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়। এ সময় দুর্নীতি বিরোধী প্রতিযোগীতায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক সুবেল আহমেদ।
বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে সবাই কে একযোগ কাজ করতে হবে। বিশ্বনাথ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর কাজের প্রশংসা করে তিনি আরো বলেন, দুর্নীতি প্রতিরোধ বিষয়ক কার্ষক্রম গ্রাম তথা পরিবার পর্যায়ে নিয়ে যেতে হবে।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাশেম এর সভাপতিত্বে ও বিশ্বনাথ বিয়াম ল্যাবরেটারী স্কুলের প্রধান শিক্ষক মনি কাঞ্চন চৌধুরী’র পরিচালনায় উপস্থিত ছিলেন, জেলা দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক নিঝুম রায় প্রান্ত, বিশ্বনাথ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মধু মিয়া, সহ-সভাপতি আবু জাফর মোহাম্মদ নোমান, কবি খালেদ উদ-দীন, সাংবাদিক আব্দুল আহাদ, হাজি মঈনুর রহমান, উপজেলা একাডেমি সুপার আব্দুল হামিদ, মোঃ জিল্লুর রহমান, দেলোয়ার হোসাইন শিকদার। প্রতিযোগিতায় মডারেটর ছিলেন বিশ্বনাথ দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আবুল কালাম মনোহর আলী।
প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ হওয়া দল এবং শ্রেষ্ঠ বক্তাকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। প্রতিযোগিতায় কয়েকশত শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।