1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কার্যক্রম নি*ষিদ্ধ আওয়ামী লীগের স*ন্ত্রাস- নৈরা+জ্যের প্রতি*বাদে নড়াইলে জামায়াতের বি+ক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু 18th Finance Committee Meeting of BYUST Held পুলিশের অভি*যানে নরসিংদীতে ছাত্রলীগ নেতা গ্রে*প্তার, পি+স্তল-ব*ন্দুক ও গু+লি উ/দ্ধার দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন  বিশ্বনাথ জামিযা ইসলামিয়া হাজি আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন সমাজসেবক আব্দুল হান্নান উরফি মিয়া  নরসিংদী প্রতিবন্ধী সেবা কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সরকারি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন নিসচা’র মাধবদী শাখার সম্পাদকের মৃত্যু-তে কেন্দ্রীয় কমিটির শো*ক প্রকাশ
শিরোনাম
কার্যক্রম নি*ষিদ্ধ আওয়ামী লীগের স*ন্ত্রাস- নৈরা+জ্যের প্রতি*বাদে নড়াইলে জামায়াতের বি+ক্ষোভ মিছিল ও সমাবেশ ফুলবাড়ীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্ধোধন ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু 18th Finance Committee Meeting of BYUST Held পুলিশের অভি*যানে নরসিংদীতে ছাত্রলীগ নেতা গ্রে*প্তার, পি+স্তল-ব*ন্দুক ও গু+লি উ/দ্ধার দেওকলস ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ.কে’র ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন  বিশ্বনাথ জামিযা ইসলামিয়া হাজি আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন সমাজসেবক আব্দুল হান্নান উরফি মিয়া  নরসিংদী প্রতিবন্ধী সেবা কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সরকারি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন নিসচা’র মাধবদী শাখার সম্পাদকের মৃত্যু-তে কেন্দ্রীয় কমিটির শো*ক প্রকাশ ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন, তাকে সম্মান জানাতে আমি এসেছি: বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নড়াইলে ধর্ষ*ণ মামলায় আ+সা*মির যাবজ্জীবন কারা*দণ্ড, ৩ লাখ টাকা জরিমানা লোহাগড়ায় বিএনপির বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লোহাগড়ায় ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিশ্বনাথে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার অপসারণ দাবীতে মানববন্ধন

  • Update Time : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২০৩ Time View

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

অনিয়ম দুর্নীতি, লুটপাট ও চরম  সেচ্ছাচারিতার অভিযোগ এনে সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও) ডাঃ দেলোয়ার হোসেন সুমনের অপসারণ দাবী করেছেন উপজেলাবাসী। বিশ্বনাথ উপজেলাবাসীর ব্যানারে আয়োজিত এক মানববন্ধন সমাবেশে এ দাবী জানান তারা। 

মানববন্ধনে বক্তারা বলেন, ডাঃ দেলোয়ার হোসেন সুমনকে অবিলম্বে প্রত্যাহার করে স্থানীয় মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতের উদ্যোগ না নিলে আরো কঠোর কর্মসূচী পালন করা হবে। ডা: সুমনের বিরুদ্ধে দৈনিক মানবকণ্ঠে ৮ সেপ্টেম্বর একটি প্রতিবেদন প্রকাশের পর এলাকাবাসী তাঁর অপসারণের দাবীতে ফুঁসে উঠে। গত ১লা অক্টোবর এলাকাবাসী প্রতিবাদ সভা পালন করেন। কিন্ত ডাক্তার সুমনের বিরুদ্ধে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনিক ভাবে কোন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাবাসী উপজেলাবাসীকে নিয়ে মানববন্ধনের ডাক দিয়ে আজ মানববন্ধন পালন করে। ডাক্তার দেলোয়ার হোসেন সুমনের সহযোগী স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী ও ভারপ্রাপ্ত ক্যাশিয়ার আলী আহমদের অপসারণ দাবী করেন উপস্থিত বক্তারা। দুর্ণীতির সাথে সরাসরি সম্পৃক্ত এই দুই কর্মকর্তাকে দ্রুত অপসারণ করে স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সিভিল সার্জন ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতি আহবান জানানো হয়।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে বিশ্বনাথ উপজেলার পৌরশহরের বাসিয়া সেতুর উপর বিশ্বনাথ উপজেলা সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা আরো বলেন, আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছিলাম, সুন্দর একটি সমাধানের লক্ষে কিন্তু ইউএনও দুর্ণীতিবাজ দেলোয়ারের পক্ষ নিয়েছেন। দুর্ণীতিবাজ যারা-তারা দূর্ণীতির পক্ষ নেয়। ইউএনও একজন দুর্ণীতিবাজ। ইতিমধ্যে ইউএনও’র বিরুদ্ধে একাধিক নিউজ প্রকাশ হয়েছে। আমরা প্রয়োজনে ইউএনওর বিরুদ্ধেও কঠোর প্রদক্ষেপ নিতে প্রস্তুত আছি।

মানববন্ধন কর্মসূচি থেকে আগামী কাল ৭ অক্টোবর সাংবাদিক সম্মেলনের কর্মসূচী পালন করার সিদ্ধান্ত নিয়ে মানববন্ধন সমাপ্ত করা হয়।

ছাত্রনেতা আব্দুল কাদির মিলন ও মনোয়ার খাঁনের যৌথ সঞ্চালনায় সালিশ ব্যাক্তিত্ব বশির আহমদ এর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন , সমাজসেবক ও শিক্ষাবিদ এ কে এম হেকিম উদ্দিন, আনিসুজ্জামান খাঁন,শিক্ষক বাবুল কান্তি দে, কাউছার আহমদ তুলাই, মোশাররফ হোসেন, সুন্দর আলী, রাজন খাঁন, সামির আলী, আলীম উদ্দিন, শিহাব উদ্দিন প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে উপস্হিত ছিলেন, বিশিষ্ট মুরব্বী রফিক মিয়া, হাজী মখন মিয়া, আব্দুল হান্নান, জুনাব আলী, ক্বারী শায়েস্তা খাঁন, ক্বারী গুলজার আহমদ. আছাব আলী, আবুল লেইছ. রইছ মিয়া, চমক আলী, মনির মিয়া, সোনা উদ্দিন, রাজু মিয়া, দুবেরাজ , ছিনু মিয়া, লোকমান মিয়া সহ উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার ব্যাক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews