1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত
শিরোনাম
বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত বিশ্বনাথে ৭ মা/ম/লার ওয়া/রেন্টভুক্ত আ/সা/মি লিটন গ্রেফ/তার ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা

বিশ্বনাথে আন-নি’য়ামাহ উইমেন্স ট্রাস্টের ৩৯টি খাসির মাংস ও দেড়শত বোরকা- হিজাব বিরতণ

  • Update Time : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ৪০৮ Time View
ai

বিশ্বনাথ প্রতিনিধিঃ

সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের শিমুলতলা গ্রামে প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া হাজী আব্দুছ ছাত্তার মহিলা মাদ্রাসায় ছাত্রী ও এলাকার দুঃস্থ, গরীব ৩৫০ টি পরিবারের মধ্যে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন-নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউকের অর্থায়নে ১২তম বার্ষিক কুরবানির গোসত বিতরণ প্রজেক্ট বাস্তবায়ন প্রকল্পের অধীনে খাসির মাংস ও দেড়শত জন মাদ্রাসা পড়ুয়া ছাত্রীদের মধ্যে দেড় লক্ষ টাকা ব্যয়ে বোরকা ও হিজাব বিতরণ করা হয়েছে। 

আজ পহেলা জুলাই ২০২৩ ইং শনিবার জামেয়া ইসলামিয়া হাজী আব্দুছ ছাত্তার মহিলা মাদ্রাসা ও জুলেখা মাদারিসুল উম্মাহাত ( বয়স্ক মহিলা মাদ্রাসা) প্রাঙ্গণে মাংস ও পোষাক বিতরণের আয়োজন করে মাদ্রাসা প্রতিষ্ঠাতা ট্রাস্টি পরিবার ও সহযোগী সংগঠন।


২ পর্বের অনুষ্ঠানের প্রথম পর্বে ছাত্রীদের মধ্যে বক্তব্য, অতিথিদের উপস্থিতি পরিচিতি সহ পোষাক বিতরণ অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এ কে এম তুহেম।
অত্র প্রতিষ্ঠানের মজলিসে সুরা আলহাজ্ব আব্দুল হক এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওঃ সালিম আহমদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ; আলহাজ্ব হাবিবুর রহমান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ; কামরুল ইসলাম ছমির, মাওলানা ফয়জুর রহমান কারিকোনি ও মবশ্বির আলী। 

উপজেলার বিশিষ্ট শিক্ষাবিদ এম আবুল হাশেম বিএসসি’র প্রতিষ্ঠিত মাদ্রাসায় আজকের অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ; ট্রেজারার আব্দুর রহমান, আকবর হোসেন কিসমত, জহুরা খাতুন, আনছারুন নেছা, রুকেয়া বেগম,  আয়রুন নেছা, পৃষ্ঠপোষক আনোয়ার হোসেন,  বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মেম্বার,  আলমাছ আলী ও কামাল হোসাইন প্রমুখ। 
এসময় মাদ্রাসার উন্নয়ন ফান্ডে জহুরা খাতুন ৫ হাজার টাকা, আনছারুন নেছা ৫ হাজার, রুকেয়া বেগম ৫ হাজার ও আয়রুন নেছা ৫ হাজার টাকা অনুদান হিসেবে প্রদান করেন। 
দ্বিতীয় পর্বে মাদ্রাসার ছাত্রী ও বয়স্ক মহিলা এবং এলাকার দুঃস্থ মিলিয়ে মোট সাড়ে তিন শত পরিবারের হাতে জবাইকৃত ৩৯ টি খাসির মাংস বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শেষ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews