এশিয়ান ডেস্ক:
প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অস্থির পরিবেশকে সমর্থন করে ভারতের আসামেও তার প্রভাব পড়বে বলে সামাজিক মাধ্যম ফেসবুকে পোস্ট করে গ্রেফতার হলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে আসামের হাইলাকান্দি জেলার লালার অন্তগর্ত চন্দ্রপুরে। বৃহস্পতিবার (৮ আগস্ট ) রাতে এমন পোস্টে পুলিশ তাকে গ্রেফতার করে। রেজওয়ান উল্লাহ মাঝারভূইয়া নামে গ্রেফতারকৃত যুবক উগ্রবাদী সংগঠন আল- কায়দার সদস্য বলেও সামাজিক মাধ্যমে পরিচয় দেয়। এ ঘটনায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে হাইলাকান্দি জেলায়। রেজওয়ান উল্লাহ মাঝারভূইয়া তার ফেসবুক আইডিতে ” বাংলাদেশের পর এবার ভারতের পালা। বাংলাদেশের প্রভাব আসামও দ্রুত শুরু হবে।” এ ধরনের এক পোস্ট করেছে। পোস্টের পর হাইলাকান্দি জেলার পুলিশ নড়েচড়ে বসে। অবশেষে রেজওয়ানকে গ্রেফতার করে হাইলাকান্দি পুলিশ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।