1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪

ফুলবাড়ীতে ৫ টি স্বর্ণের বার সহ ১ চোরাকারবারি আটক

  • Update Time : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪৩ Time View

কুড়িগ্রাম প্রতিনিধি ৩০.০৯.২০২৪ সোমবার

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতে পাচারকালে পাঁচটি স্বর্ণের বারসহ এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা। আটক স্বর্ণ চোরাকারবারি হলেন উপজেলার কাশিপুর ইউনিয়নের অন্তপুর গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম।

সোমবার বিকালে বিজিবির সদস্যরা আটক স্বর্ণ চোরাকারবারিকে ফুলবাড়ী থানায় সোর্পদ করেছে।

বিজিবি জানান, বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বড় একটি স্বর্ণের চালান ভারতে পাঁচার হবে। এই সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন গংগাহাট ক্যাম্পের হাবিলদার আব্দুল মালেকের নেতৃত্বে বিজিবির একটি টহলরত দল উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাবাগিস আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৯ এর সাব পিলার ৭ এস থেকে ১শ গজ বাংলাদেশের অভ্যান্তরে বিদ্যাবাগিস সীমান্ত নামক স্থানে রাস্তার পাশে ওঁত পেতে থাকে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেল যোগে একজন ব্যক্তি ওই পথে আসেন। পরে বিজিবি টহলদল তার কাছে স্বর্ণের বার আছে বলে চ্যালেঞ্জ করলে তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে দৌঁড়ে আটক করে। এরপর তাকে তল্লাশি করে পকেট থেকে কসটেপ মোড়ানো দুইটি প্যাটেক পান এবং প্যাকেট খুলে পাঁচটি স্বর্ণের বার জব্দ করে সঙ্গে সঙ্গে আটক স্বর্ণ চোরাকারবারিকে ক্যাম্পে নিয়ে আসা হয়। ক্যাম্পে পাঁচটি স্বর্ণের বারের ওজন ৫৬৬.৬৫ গ্রাম (৪৫ ভরি ৯ আনা ২ রতি ৫ পয়েন্ট। যার আনুমানিক মূল্য ৬৬ লাখ ৭৭ হাজার ৪০৩ টাকা।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান বিজিবি আটক স্বর্ণ চোরাকারবারিকে থানায় নিয়ে এসেছে। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews