1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, পুরস্কৃত ৪ দক্ষ চালক লোহাগড়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াগাতিতে গাঁ/জা সহ ২ মা+দ-ক কারবারি আ/ট*ক কোম্পানীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নড়াইলের কালিয়ায় বিদ্যু*ৎ/স্পৃ*ষ্টে যুবকের মৃ/ত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পু+ড়ি*য়ে ধ্বং*স নড়াইলে আ ট*ক ৩ ইয়া/বা*কার*বারীর সাজা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন

পশ্চিমবঙ্গে ক্লাসরুমে সিঁদুর দানের ভিডিও ভাইরাল, ” চক্রান্ত ” দাবি অধ‍্যাপিকার

  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ Time View

ডেস্কঃ

ক্লাসরুমে অধ‍্যাপিকার সিঁথিতে সিঁদুর পড়ানোর ভিডিও ভাইরাল করার নেপথ‍্যে পিছনে চক্রান্ত রয়েছে, এমনটাই দাবি করলেন ওই অধ‍্যাপিকা। একব‍্যক্তি চক্রান্ত করেই ভিডিওটি ছড়িয়ে দিয়েছেন বলে দাবি করলেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ( ম‍্যাকাউট) এর মনস্তত্ত্ব বিদ‍্যার সেই অধ‍্যাপিকা। গোটা ঘটনায় যেভাবে তাঁর সম্মানহানি করা হল, তার বিরুদ্ধে ও আইনানুগ ব‍্যবস্থা নেবেন বলেও জানান তিনি। মঙ্গলবার (২৮ জানুয়ারি ) থেকে সামাজিক মাধ্যমে ওই অধ‍্যাপিকা এবং এক ছাত্রের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায়, অধ‍্যাপিকার পরনে লাল বেনারসি, গলায় গোলাপ এবং রজনীগন্ধার মালা তাঁর সিঁথিতে সিঁদুর রাঙিয়ে দিতে দেখা যায়  এক কলেজ ছাত্রকে। ভিডিওটি প্রকাশ‍্যে আসতেই বিতর্ক শুরু হয়। ক্লাসরুমে কিভাবে এই আচরণ করলেন অধ‍্যাপিকা তা নিয়ে প্রশ্ন ওঠে। বিতর্কের আবহে ম‍্যাকাউটের হরিণঘাটা ক‍্যাম্পাসের অ‍্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের প্রধান ওই অধ‍্যাপিকাকে ছুটিতে পাঠিয়েছেন কলেজ কৃর্তপক্ষ। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে খবর মেলে, ওই অধ‍্যাপিকা মৌখিক ভাবে জানিয়েছিলেন, গোটা বিষয়টি একটি নাটকের অঙ্গ ছিল। এই প্রসঙ্গে ওই অধ‍্যাপিকা জানান, গোটা বিষয়টিই ” ফ্রেশার্সের” একটি অঙ্গ ছিল। নাটকে একটি বিষয়ে দৃশ‍্য ছিল সেখান থেকেই শুধু সিঁদুর দানের অংশটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হয়েছে। অধ‍্যাপিকা এই ঘটনার তদন্তের দাবি করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews