1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা কোম্পানীগঞ্জ জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত লোহাগড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত নড়াইল জেলা ব্লাড ব্যাংকের নতুন কার্যনির্বাহী কমিটির ঘোষণা, সভাপতি কায়ছার ও সম্পাদক রকি বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের শিক্ষা উপকরণ বিতরণ  নড়াইলে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃ+ত্যু ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে গাছের চারা রোপণ করলেন ওসি বিশ্বনাথে নিখোঁজের ৫ দিন পর তরুণীর ঝুলন্ত পঁচা লাশ উদ্ধার  বিশ্বনাথে ৩৫০ পিস ই য়া বা ও গাঁ/জা সহ আ/ট/ক -১ নড়াইলে সড়ক দু*র্ঘট*নায় নসিমনের চালক নি/হ/ত  লোহাগড়ায় মরহুম ওবায়দুল হক সবুজের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বিশ্বনাথে সোনাপুর চ্যারিটি গ্রুপের মতবিনিময় সভা অনুষ্ঠিত  শ্যামনগরে জ্বালানী তেল বন্টনে স্বচ্ছতায় এগিয়ে এলেন চেয়ারম্যান, ৩ ইউনিয়নের জনগণের প্রশংসা লোহাগড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্ধোধন বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান

নড়াইলে ভূয়া সাংবাদিক কতৃক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলাসহ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • Update Time : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ১৭১ Time View

নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে ভূয়া সাংবাদিক কতৃক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলাসহ অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের আগদিয়া জামিয়া ইসলামিয়া রউফিয়া মাদ্রাসা প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আগদিয়া গ্রামের আব্দুর রউফ (খোকন হুজুর) লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘ ২৬ বছর ধরে আমার নিজ বাসভবনে মহান আল্লাহতায়ালার প্রেরিত পবিত্র কোরআন শরীফের কালেমা ও মহান সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে তার নামে দোয়া পড়ে মানুষদের সেবা দিয়ে আসছি। এই সেবায় অনেকেই বিশ্বাস ও ভক্তির জায়গা থেকে আল্লাহর অশেষ রহমতে সুস্থ হয়েছেন। আজ পর্যন্ত আমার কাছে আসা কোন মানুষের সাথে আমি কোন প্রকার প্রতারণার আশ্রয় নেয়নি। ধর্মীয় সেবা দেওয়ার পাশা-পাশি আয়ুর্বেদিক চিকিসৎসা শাস্ত্রের মধ্যে যে সকল রোগের চিকিৎসা দেওয়া যায় সে সব রোগের সেবাও দিয়ে থাকি। আমার চিকিৎসাসেবা প্রদানের সকল প্রকার বৈধ কাগজপত্র আছে।আমার চিকিৎসা সেবা কিংবা ধর্মীয় সেবা নিয়ে কেউ কোন প্রকার ক্ষতির সম্মূখীন হয়েছেন তার কোন নজীর কেউ বলতে কিংবা দেখাতে পারবেন না।
গত ১৩ জানুয়ারি সাংবাদিক পরিচয় দিয়ে মোঃ রফিকুল ইসলাম,মনির খান, রইস উদ্দিন টিপু আমার সেবাকেন্দ্রে এসে আমাকে নানাভাবে ভয়ভীতি প্রদান পূর্বক আমার কাছে চাঁদা (টাকা) দাবি করে।আমি টাকা দিতে অস্বীকার করলে তখন তারা আমার উপর চড়াও হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের সদর থানায় নিয়ে যায়। এ ঘটনায় আমি থানায় চাঁদাবাজি মামলা দায়ের করেছি।
এর পর গত ১৩ জানুয়ারি ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার রিপোর্টার দাবি করে রইস উদ্দিন টিপু বাদি হয়ে আমার ও আমার ছেলে সহ আমার সহকর্মীদের নামে একটি মামলা এবং গত ১৭ জানুয়ারি ‘দৈনিক আমার সংবাদ’ পত্রিকার রিপোর্টার দাবি করে মোঃ রফিকুল ইসলাম বাদি হয়ে আমার ছেলে ও সহকর্মীদের বিরুদ্ধে আর একটি মিথ্যা মামলা দায়ের করেছে।সাংবাদিক পরিচয় দানকারীদের দেওয়া পরিচয় নিশ্চিত হতে খোঁজ খবর নিয়ে জানতে পারি তারা কোন মূল ধারার সাংবাদিক না। তারা যে সকল পত্রিকার পরিচয় দিয়েছে সেই সকল পত্রিকার কর্তৃপক্ষ তাদের ব্যাপারে বা এই ঘটনা সংক্রান্ত কোন কিছুই জানেন না।

এ ছাড়া সাংবাদিক নামধারী একটি ভূইফোড় একটি সাংবাদিক সংগঠন বাংলাদেশ ‘মফস্বল সাংবাদিক সোসাইটি (বি.এম.এস.এস)’ নামক প্রতিষ্ঠানের কতিপয় ব্যক্তি প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন ভূইফোড় নিবন্ধনহীন অনলাইনে আমার, আমার ছেলে ও সহকর্মীদের বিরুদ্ধে মনগড়া কাল্পনিক কাহিনী প্রচার করেছে। এমনকি তারা আমাদের বিভিন্ন সন্ত্রাসী দিয়ে ভয়ভীতি ও হত্যার হুমকি দিচ্ছে বিভিন্ন মাধ্যমে।
খোকন হুজুর আরো বলেন, আমরা সচতেন সাধারণ জনগণ সাংবাদিকতা পেশা ও সাংবাদকিদের র্সবোচ্চ শ্রদ্ধা ও সম্মান করি। টাউট-বাটপারদের কারণেই আজ সাংবাদিকতার মতো মহান পেশা অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ। নাম-নিবন্ধনহীন অনলাইন ও পত্রিকার কার্ড নিয়ে সাংবাদিকতাকে হাতিয়ার বানিয়ে কতিপয় কিছু দুষ্কৃতিকারীর অপপ্রচারে আমরা আজ অতিষ্ঠ। প্রতিনিয়তই মুঠো ফোনে একেকজন এক এক রকম প্রশ্ন করছেন। এমন এমন পত্রিকা বা অনলাইনের নাম বলেন, যা কোন দিনই শুনিনি বা দেখিনি। এদের মধ্যে কে সঠিক বা কে বেঠিক আমরা বুঝতে পারছি না।

আমি প্রকৃত সত্য ঘটনা তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। আজকে আমরা- আপনারা যারা মূলধারার সাংবাদিকতার সাথে আছেন আপনাদের আমন্ত্রণ জানিয়েছি এই জন্য, আপনারা আমাদের ব্যাপারে যা যা জানতে চান জানতে পারেন। আমি আপনাদের কাছে আমার চিকিৎসা সেবা দেওয়ার সকল বৈধ সনদ ও শিক্ষাগত যোগ্যতার সনদ এর সংযুক্তি দিচ্ছি। আপনারা যাচাই-বাছাই করে দেখুন এবং সত্য লিখুন। সাথে সাথে আরো আবেদন করছি সাংবাদিকতার নামে যারা আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার করছে তাদের এই অপপ্রচারের বিরুদ্ধে আপনাদের লেখনির মাধ্যমে প্রতিরোধ গড়ে তুলে মূল ধারার সাংবাদিকতাকে আরো বেগবান করে তুলবেন বলে আশা করছি।
সংবাদ সম্মেলনে এইচএম সিরাজ,এইচএম আহসান বিপ্লব,মুফতি সাজিদুর রহমান, বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি জেলা শাখার সভাপতি এসএম খানজাহান, সেক্রেটারি জনক কুমার দাস,ডা: এসএম নাসির উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews