1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

নবীগঞ্জে ট্রাকের ধাক্কায় প্রান গেল ১ মহিলার

  • Update Time : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০
  • ৩৩৩ Time View

স্বপন রবি দাস, নবীগঞ্জ উপজেলার প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক সড়কের ফুটারমাটি নামক স্থানে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার যাত্রী দুলবি নামের এক মহিলা ঘটনাস্থলে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত দুলবি বেগম (২৫) নবীগঞ্জ পৌরসভার ০৯ নং ওয়ার্ডের পূর্ব তিমির পুর গ্রামের ধন মিয়ার মেয়ে।

এই দুর্ঘটনায় আহতরা হলেন, নবীগঞ্জ পৌরসভার চঁরগাও গ্রামের আহাদ মিয়ার স্ত্রী রুমি বেগম (৩০), চঁরগাও গ্রামের মৃত সুন্দর আলীর মেয়ে হানিফা বেগম (৩০), নবীগঞ্জ উপজেলার বেরি গ্রামের আব্দুল আজিজ মিয়ার পুত্র মজিদ মিয়া (৪০)। মজিদ মিয়াকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। সিএনজি অটোরিকশা চালক উপজেলার কূর্শি ইউনিয়নের কূর্শি গ্রামের কদ্দুস মিয়ার ছেলে রাজা মিয়া (৩০) আশঙ্কা জনক হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তী করা হলে চিকিৎসক তাকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

আহত মজিদ মিয়া বলেন, নবীগঞ্জ থেকে সিএনজি অটোরিকশা দিয়ে আউশকান্দি যাওয়ার পথে ফুটারমাটি নামক স্থানে পিছন থেকে মিনি ট্রাক ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলে এক জনের মৃত্যু হয়। এ সময় ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুলবি বেগম প্রতিদিনের মত আজকে সকালে আউশকান্দি জেআইসি স্যুট লিমিটেড যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। তার এই মর্মান্তিক ভাবে মৃত্যু হবে আমরা কল্পনাও করতে পারিনি।

বিষয়টি নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করলে থানার এস আই মোজাম্মেল নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে এসে নিহত দুলবি বেগম’র রির্পোট তৈরি করে এবং লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews