1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, পুরস্কৃত ৪ দক্ষ চালক লোহাগড়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াগাতিতে গাঁ/জা সহ ২ মা+দ-ক কারবারি আ/ট*ক কোম্পানীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নড়াইলের কালিয়ায় বিদ্যু*ৎ/স্পৃ*ষ্টে যুবকের মৃ/ত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পু+ড়ি*য়ে ধ্বং*স নড়াইলে আ ট*ক ৩ ইয়া/বা*কার*বারীর সাজা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না বিশ্বনাথের রামপাশায় গ্রামবাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী আজাদ আলীর মতবিনিময় বিশ্বনাথের টেংরায় প্রবাসী আব্দুল হান্নানের উদ্যোগে দিনব্যাপী ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত নরসিংদী শীলমান্দী দড়িপাড়া জমি দ*খল ও প্রা*ণনা*শের হু*মকি*র অভি*যো*গে সংবাদ সম্মেলন

চেন্নাই “এয়ার শো”র ভিড়ে মৃত ৪, অসুস্থ কমপক্ষে ২৩০ জন

  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৫২ Time View

এশিয়ান ডেস্কঃ

ভারতের বায়ুসেনার “এয়ার শো” দেখতে গিয়ে চেন্নাইয়ের মারিনা বিচে মৃত্যু হল ৪ জনের। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ২৩০ জন। সূত্রে প্রকাশ, এর মধ‍্যে ১ জন মারা গিয়েছেন হিট স্ট্রোকে। বাকি ৩ জনের মৃত্যু হয়েছে ভিড়ের চাপে। কর্তৃপক্ষ স্বীকার করেছে, অতিরিক্ত গরমের পাশাপাশি প্রচন্ড ভিড়ের জেরে বিপত্তি ঘটেছে। এর ফলেই অনেকে অসুস্থ হয়ে পড়েন। রবিবার (৬ অক্টোবর ) ছিল ভারতীয় বায়ুসেনার ৯২ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষে চেন্নাইয়ে বিশেষ এয়ার শোয়ের ব‍্যবস্থা করা হয়েছিল। সকাল ১১ টা থেকে শো শুরু হওয়ার কথা ছিল। তার আগেই প্রচুর জনতা এসে ভিড় জমান শহরের সমুদ্র সৈকতে। ভিড় সামলাতে হিমসিম খেতে হয় পুলিশকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ প্রকট হয়। যার জেরে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এই ঘটনায় মৃত্যু হয়েছে পেরুঙ্গালাথুরের বাসিন্দা শ্রীনিবাসন (৪৮), তিরুভোত্তিউরের বাসিন্দা কার্তিকেয়ন (৬৪), কোরুতুপেটের বাসিন্দা জনের (৫৬) এবং দিনেশ (৪৫)। অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে  আরও ২৩০ জনকে। এদিকে এই ঘটনায় তামিলনাড়ুর ডিএমকে সরকারকে তোপ দেগেছেন রাজ‍্যের বিজেপি প্রধান আন্নামালাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews