1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত
শিরোনাম
বহি/ষ্কৃত জালাল সরকারকে পুনর্বাসনের চেষ্টা? নজরপুর ইউনিয়ন বিএনপির নতুন কমিটি ঘিরে তৃণমূলের উ/দ্বে/গ লোহাগড়ায় ইয়া/বা ও গাঁ/জা+সহ ৪ জন আট/ক, বিভিন্ন মেয়াদে কারাদ/ণ্ড ও জরি/মানা ছাত্রদলের বি/রুদ্ধে এমপির আপ/ত্তিকর বক্তব্যের প্রতি/বাদে ফুলবাড়ীতে বি/ক্ষো/ভ সমাবেশ লোহাগড়ায় হতদরিদ্র পঙ্গু পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা রহমতুল্লাহ শিশির উলিপুরে বি/দ্যুৎ/স্পৃষ্ট হয়ে স্বামী স্ত্রীর ম/র্মান্তি/ক মৃ+ত্যু বিশ্বনাথের দশপাইকা মাদ্রাসায় গাছের চারা বিতরণ  জাল সনদে চাকরি, দুর্নী/তিতে কোটি টাকার সাম্রাজ্য! ‘সুমন জমিদার’ হয়ে ওঠার চাঞ্চল্যকর অভি/যোগ লোহাগড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন নড়াইলে ডা/কাত চ/ক্রের সদস্যসহ গ্রে/ফ/তার ৬, লুটের মা/লামাল উ/দ্ধা/র লোহাগড়ায় খামেনির গায়েবানা জানা/জা অনুষ্ঠিত লোহাগড়ায় গাছ থেকে পড়ে বৃদ্ধের মৃ/ত্যু বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট গোয়াইনঘাট উপজেলা শাখার মতবিনিময় অনুষ্ঠিত বিশ্বনাথে ৭ মা/ম/লার ওয়া/রেন্টভুক্ত আ/সা/মি লিটন গ্রেফ/তার ফুলবাড়ীতে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা লালন-পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত কোম্পানীগঞ্জ ট্রাক মালিক সমিতির পরিচিতি সভা

খাজাঞ্চিতে হাজী তেরা মিয়া প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

  • Update Time : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩
  • ৪৫৮ Time View

বিশ্বনাথ প্রতিনিধিঃ

শিক্ষা ক্ষেত্রে উন্নতি করতে প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সফল নাগরিক জীবনের জন্য প্রাথমিক শিক্ষার কোন বিকল্প নেই। সরকার বিনামূল্যে প্রাথমিক শিক্ষার সকল সরঞ্জামাদি দিয়ে যাচ্ছে। সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা এগিয়ে এলে দেশ শিক্ষা ক্ষেত্রে আরো এগিয়ে যাবে। প্রবাসী সহ সকল বিত্তশালীদের দেশের কল্যাণে ভুমিকা রাখার আহবান জানাই।

আজ ৪ নভেম্বর ২০২৩ইং শনিবার সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠিত আর্তমানবতার মানবতার সেবায় নিয়োজিত সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে পরিচালিত হাজি তেরা মিয়া ২য় প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।

সকাল ১০ ঘটিকায় বিশ্বনাথের খাজাঞ্চীতে ইউনিয়নের সব ক’টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশ গ্রহণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এসময় বিশেষ অতিথি হিসেবে বৃত্তি পরীক্ষা হল পরিদর্শন করেন সিলেট জেলা পরিষদ সদস্য ও বিশ্বনাথ উপজেলার আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রাজ্জাক, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সদস্য কবির আহমদ কুব্বার, খাজাঞ্চি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুর নুর, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, বেবী কেয়ার একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহিবুর রহমান সুইট, কান্দিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি উত্তর বিশ্বনাথ দ্বি পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজিজুল হক, সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, সংগঠক ও মিডিয়া ব্যাক্তিত্ব মোস্তাক আহমদ মোস্তফা, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব রাজু, ফুলচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ , সি এম খান ও জাকারিয়া খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুসনা বেগম ও কামরুজ্জামান মিয়া।

উপস্থিত ছিলেন, পরীক্ষা নিয়ন্ত্রক ট্রাস্টের বাংলাদেশ কমিটির আহবায়ক মো. সায়েস্তা মিয়া, ট্রাস্টের যুগ্মসচিব শাহ সিদ্দিকুর রহমান, ট্রাস্টি সাংবাদিক সমুজ আহমদ সায়মন, হল পরিদর্শক মাস্টার মো: সুহেল মিয়া, আব্দুল মুকিত, সাংবাদিক আব্দুল কাইয়ুম ও হাসান আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়াহাব আলী, রিয়াজ উদ্দিন, ফয়সল আহমদ, আব্দুল মুকিত, লাহিন নাহিয়ান, আবুল বসর, সাংবাদিক সোহেল আহমদ, সাংবাদিক লাল মিয়া, অন্যান্য স্কুলের শিক্ষক- শিক্ষিকা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, যুক্তরাজ্যের ডরসেট আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সালেহ আহমেদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, খাজাঞ্চি ইউনিয়ন ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সাবেক সভাপতি দানবীর সেলিম আহমেদ, ট্রাস্টের যুক্তরাজ্য কমিটির সহ সভাপতি কুলসুমা আহমেদ এর অর্থায়নে এবং ট্রাস্টের বাংলাদেশ কমিটির পরিচালনায় মেধাবৃত্তি সহ আর্তমানবতার মানবতার সেবা মুলক কাজগুলো ২০১৪ সাল থেকে বাস্তবায়ন করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews