1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় রাস্তা পাকাকরণ কবে শেষ হবে- লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিরাপত্তা ও স*হিং/সতা প্রতি/রো/ধে ফুলবাড়িতে অ্যাডভোকেসি সভা লোহাগড়ায় আ. লীগের ৪২ জনের বিরুদ্ধে নাশকতা মামলা বিশ্বনাথের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি
শিরোনাম
ফুলবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত নড়াইলে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‍্যালি লোহাগড়ায় ই/য়া/বা কারবারি গ্রেফ/তা*র ফুলবাড়ীতে দুর্যোগ ব্যবস্থাপনায় যুবদের প্রতিনিধিত্ব ও নারী-শিশু বান্ধব আশ্রয়কেন্দ্র নির্মাণে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রাজাগঞ্জ বাজার উত্তর বিশ্বনাথ উচ্চ বিদ্যালয় রাস্তা পাকাকরণ কবে শেষ হবে- লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ নিরাপত্তা ও স*হিং/সতা প্রতি/রো/ধে ফুলবাড়িতে অ্যাডভোকেসি সভা লোহাগড়ায় আ. লীগের ৪২ জনের বিরুদ্ধে নাশকতা মামলা বিশ্বনাথের চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রবাসী প্রাক্তন শিক্ষার্থীরা নড়াইলে সাবেক ছাত্রলীগ নেতা টমাস বিশ্বাসের বাড়িতে তালা ভেঙে চুরি লোহাগড়ায় জাতীয় মৎস্য পক্ষের উদ্ধোধন ইসলামী আন্দোলন খুলনা জেলার এসিস্টেন্ট সেক্রেটারি হলেন মুফতি আশরাফুল ইসলাম কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত লোহাগড়ায় খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন পালন বিশ্বনাথে ৪০ পিস ইয়া/বাসহ ২ জন আ/ট*ক

কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
‘রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্যপক্ষ ২০২৬ পালিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট ) সকাল ১১টায় উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ব্যানার ও ফেস্টুন নিয়ে আয়োজিত র‍্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে বিভিন্ন এলাকা থেকে আগত মৎস্যজীবীদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা আব্দুস শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার। বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মুনাফ (মান্নান), উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, উপজেলা আইসিটি কর্মকর্তা নাঈম হাসান, সমাজসেবা কর্মকর্তা আবু ছাইদ, সমবায় কর্মকর্তা আখতার হোসেন, সাংবাদিক আনোয়ার সুমন, এসআই সমীরন দাস ও বাদশা মিয়া।

আলোচনা সভায় বক্তারা দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ রক্ষা এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। একই সঙ্গে জলাশয়ে অবৈধভাবে মাছ শিকার বন্ধ, প্রজনন মৌসুমে মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে সফল মৎস্য চাষি হিসেবে নাবিল এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মনিরুজ্জামানের হাতে সম্মাননা তুলে দেন অতিথিরা।

এ সময় জনপ্রতিনিধি, মৎস্যজীবী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews