1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে খাজাঞ্চিতে বিক্ষোভ-সমাবেশ সাপের কামড়ে লোহাগড়ায় কৃষকের মৃত্যু নড়াইলের নড়াগাতিতে যুবককে কু পি/য়ে হ*ত্যা কোম্পানীগঞ্জে ট্রাকভর্তি ৬২ লাখ টাকার ভারতীয় ম*দ উদ্ধা+র আট+ক-২ লোহাগড়ায় বিশ্ব শিক্ষক দিবস পালন লোহাগড়ায় গলায় ফাঁ+স দিয়ে গৃহবধূর আত্ম/হ*ত্যা বিশ্বনাথে ৭ শিক্ষকের বদলীর আদেশ বাতিল চেয়ে বিভাগীয় উপ-পরিচালক বরাবরে একাধিক শিক্ষকের আবেদন  কোম্পানীগঞ্জে পূর্ব ইসলামপুর বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ফুলবাড়ীতে সাড়ে ১২ কেজি গাঁজা সহ আটক-২: মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ আদিতমারীতে প্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে যুবক গ্রেফতার লোহাগড়ায় জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন এমপি লুনা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে দাখিল ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান যুক্তরাজ্য কভেন্টি বিএনপির কমিটির অনুমোদন 

কোম্পানীগঞ্জে আগাম বন্যা ও দু/র্যোগ মোকাবেলায় উপজেলা দু/র্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১৫৭ Time View

কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সম্ভাব্য আগাম বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে এবং সরকারি বিভিন্ন দপ্তরের সমন্বিত প্রস্তুতি নিশ্চিত করতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রবিন মিয়া।

সভায় সম্ভাব্য বন্যা পরিস্থিতিতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করা, দুর্গত মানুষের জন্য নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, স্যানিটেশন ব্যবস্থা উন্নত রাখা, গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা সচল রাখা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুর্যোগের সময় দ্রুত সাড়া দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রবিন মিয়া বলেন, দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতির কোনো বিকল্প নেই। জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকল দপ্তরকে আন্তরিকতা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। তিনি জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াদ আলী, ৪নং ইছাকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান সাজু, ৫নং উত্তর রনিখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফয়জুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোহাম্মদ খোরশেদ আলম প্রধান, উপজেলা শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু সাঈদ মিয়া, ভেটেরিনারি সার্জন মাহমুদা ইয়াসমিন মুক্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস শুকুর।

এছাড়াও সভায় বিদ্যুৎ বিভাগের ডিজিএম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা, ইসলামিক রিলিফের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বর্ষা মৌসুমে কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা বন্যার ঝুঁকিতে থাকে। তাই সম্ভাব্য দুর্যোগের আগেই আশ্রয়কেন্দ্রগুলো প্রস্তুত রাখা, উদ্ধার সরঞ্জাম সচল রাখা, জরুরি খাদ্য ও ত্রাণসামগ্রী মজুদ, বিশুদ্ধ পানি ও চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দ্রুত পৌঁছানোর জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় অপরিহার্য। একই সঙ্গে দুর্যোগকালীন সময়ে গুজব প্রতিরোধ এবং জনগণকে সচেতন করতে তথ্য প্রচারের ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে উপজেলার সার্বিক দুর্যোগ প্রস্তুতি আরও জোরদার করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews