রাকিব হোসেন ,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা’র টীকা নেয়ার ১০ মিনিট পরেই অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। প্রথমে তার বাম হাতে যন্ত্রনা অনুভব হয় বলে জানা গেছে। কিছুক্ষণের মধ্যে ওই মহিলার বাম হাত ও বাম পা তুলতে পারেন না।এমতাবস্থায় দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) রেপার্ড করেন পাটগ্রাম হাসপাতাল কর্তৃপক্ষ।গতকাল (২৭শে জুলাই) রাতে তাকে রমেকে ভর্তি করা হয়েছে। দ্বিতীয় তলায় মেডিসিন বিভাগের মহিলা ৩০ নং ওয়ার্ডের ৬ নং বেডে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।
পারিবারিক সুত্রে জানা গেছে, মঙ্গলবার(২৭শে জুলাই) বিকেল আনুমানিক ৩ টার ঘটনা।পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের বাসিন্দা হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক হোসেন আলীর দ্বিতীয় স্ত্রী শারমিন সুলতানা স্মৃতি (৪০) করোনা’র টীকা নেয়ার পর পরই তিনি অসুস্থতা অনুভব করেন বলে ওই মহিলার স্বামী হোসেন আলী জানান। এ সময় ওই নারীকে নিয়ে বিপাকে পড়েন চিকিৎসকরা।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এম সাইফুল ইসলাম ছুটিতে থাকায় ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ কালী প্রসাদ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।
শারিরীক দূর্বলতা না’কি অন্য কোন কারনে এমনটা হল তা খতিয়ে দেখার দাবী তুলেছেন সচেতনমহলের।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।