মোঃ মনিরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গায় সন্ধান মিলেছে একই মালিকের জমজ দুই মোটর সাইকেলের। সলঙ্গার হাটিকুমরুল রোড গোলচত্তরের পাশে ৫ অক্টোবর বিকেলে ইউসুফের গ্যারেজে ইউসুফের দুইটি বাজাজ সিটি হান্ড্রেড মোটর সাইকেল, যাদের রেজিষ্টেশন নাম্বার একই সিরাজগঞ্জ হ ১১-৩০৮৯ দেখা যায়।
জানা যায় ইউসুফ দীর্ঘদীন যাবত অভিনব কায়দায় সরকারি সূল্ক, ট্যাক্স ফাকি দিয়ে একই নাম্বারের দুইটি ডিজিটাল নাম্বার প্লেট দিয়ে দুইটি মোটর সাইকেল চালিয়ে আসছেন। ইউসুফ সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া শিকার মাঠ পাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার এই অভিনব প্রতারনার কায়দার বিষয়ে জানতে চাইলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান।
এ বিষয়ে সলঙ্গা থানার (ওসি) জেড জেড তাজুল হুদা বলেন এখনও এ বিষয়ে জানা হয়নি তবে তদন্ত পূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।