1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

সাতক্ষীরা সদরের তালতলায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

  • Update Time : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৯২ Time View

আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ সাতক্ষীরা সদরের তালতলা আরএন্ডএইচ ঈদগাহ মোড় হতে তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

গ্রামীন সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষন প্রকল্পের আওতায় এবং সাতক্ষীরা এলজিইডি’র বাস্তবায়নে, শুক্রবার ( ১৯ফেব্রুয়ারি) বিকাল ৩টায় সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের তালতলা ঈদগাহ মোড় হতে তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন অনুষ্ঠিত হয়। লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিমের সভাপতিত্বে ও ইউপি সদস্য মনিরুল ইসমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকৌশলী শফিউল আজম, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আবিদার রহমান, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, সাংগঠনিক সম্পাদক মহসেনুল হাবিব মিন্টু।

এছাড়া উপস্থিত লাবসা ইউপি সদস্য জামির হোসেন, সাবেক ইউপি সদস্য ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিশ্বসাথ মন্ডল, ৮নং ওয়ার্ড আওযামী লীগের সাধারণ সম্পাদক ভবরঞ্জন মন্ডল, স্থানীয় আওয়ামী লীগ নেতা হাসানুজ্জামান, রুহুল আমীন, আব্দুর রহমান গাজী, রফিকূল ইসলাম প্রমুখ। সড়ক নির্মান কাজ উদ্বেধনী অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন হাফেজ আরিফুল ইসলাম।

উল্লেখ্য, এলজিইডি সাতক্ষীরার অর্থায়নে ২২ লাখ ৫৫হাজার ৩৮৬.৪৫ টাকা ব্যয়ে এই রাস্তা নির্মাণ কাজ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews