1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

  • Update Time : শনিবার, ৯ জানুয়ারী, ২০২১
  • ২৪৭ Time View

মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।

শনিবার (৯ জানুয়ারী) সকাল সাড়ে ১১ টায় নির্বাচনের ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ সুয়েব হোসন চৌধূরী।

এসময় সকল প্রার্থী, প্রেসক্লাবের সকল সদস্য ও সহযোগী সদস্যগণ উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শ্রীমঙ্গল প্রেসক্লাবে স্থাপিত ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলে। এবারের নির্বাচনে ১৭ জন প্রার্থী থাকলেও ভোট গ্রহণ চলে মাত্র ৫ জনের। সভাপতি পদে বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট ১২ টি ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী মোঃ ইসমাইল মাহমুদ পেয়েছেন ৫টি ভোট। সহ-সভাপতি পদে দীপংকর ভট্টাচার্য লিটন পেয়েছেন ১২ টি ভোট, কাওছার ইকবাল পেয়েছেন ১১ টি ভোট। তাদের নিকটতম প্রতিদ্বন্ধী আতাউর রহমান কাজল পেয়েছেন ৫টি ভোট।
বাকি ১২ জন প্রার্থীর কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা ভোটে নির্বাচিত হয়েছেন। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন- সাধারণ সম্পাদক পদে ইমাম হোসেন সোহেল, যুগ্ন সম্পাদক- ইয়াসিন আরাফাত রবিন, এমএ রকিব, কোষাধ্যক্ষ সৈয়দ ছায়েদ আহমদ, সহ সম্পাদক (দপ্তর) এম এ মুসলিম চৌধূরী, সহ সম্পাদক (সাহিত্য ও প্রকাশনা) বিশ্বজিৎ ভট্টাচার্য্য বাপন, সহ সম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মো. মামুন আহমদ, সাধারণ সদস্য-মোঃ আব্দুর রব, সরফরাজ আলী বাবুল, সনেট দেব চৌধূরী, সৈয়দ মোহাম্মদ আলী ও আবুল ফজল মোহাম্মদ আব্দুল হাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews