1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঃ লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিশ্বনাথের আশুগঞ্জ আদর্শ বিদ্যালয়ে প্রবাসী উরফি মিয়া ও সাংবাদিক শাহিন উদ্দিন সংবর্ধিত  মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ লোহাগড়ায় দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) রিফ্রেসার্স কৃষক প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন কোম্পানীগঞ্জে পুলিশের পৃথক অভি*যানে যুবলীগ সদস্য আট*ক: ২৫ বোতল ভার*তীয় স্কা+প সহ দুই নারী গ্রেফ+তার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত কর্মে প্রশংসিত- ডিসি ইসরাত জাহান কেয়াকে ঘিরে বাড়ছে নরসিংদীবাসীর প্রত্যাশা বিশ্বনাথে সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া সংবর্ধিত
শিরোনাম
কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঃ লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিশ্বনাথের আশুগঞ্জ আদর্শ বিদ্যালয়ে প্রবাসী উরফি মিয়া ও সাংবাদিক শাহিন উদ্দিন সংবর্ধিত  মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ লোহাগড়ায় দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) রিফ্রেসার্স কৃষক প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন কোম্পানীগঞ্জে পুলিশের পৃথক অভি*যানে যুবলীগ সদস্য আট*ক: ২৫ বোতল ভার*তীয় স্কা+প সহ দুই নারী গ্রেফ+তার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত কর্মে প্রশংসিত- ডিসি ইসরাত জাহান কেয়াকে ঘিরে বাড়ছে নরসিংদীবাসীর প্রত্যাশা বিশ্বনাথে সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া সংবর্ধিত বিশ্বনাথে প্রাণবন্ত আয়োজনে ‘জাতীয় সমবায় দিবস’ পালন লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালন বিভিন্ন আয়োজনে কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন বিশ্বনাথের খাজাঞ্চিতে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন 

লোহাগড়ায় ভাইকে পিটিয়ে হত্যা- চাচা-চাচী-দাদা-দাদীর নামে নিহতের মেয়ের মামলা

  • Update Time : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১
  • ৩৭২ Time View

মির্জা মাহামুদ হোসেন রন্টু : বসতবাড়ির জমি নিয়ে বিরোধের জেরে লোহাগড়ায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছে। গত সোমবার উপজেলার শেখপাড়া-বাতাসি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন ওই গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে এবং মাগুরায় পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) এসআই হিসেবে কর্মরত ছিলেন। এদিকে নিহতের লাশ ময়না তদন্ত শেষে মঙ্গলবার বিকালে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় মেয়ে সুমাইয়া বাদী হয়ে ছোট দুই চাচা-চাচী, দাদা ও সৎ দাদীকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের মেয়ে সুমাইয়া জানান, সোমবার দুপুরে বসতবাড়ির জমি নিয়ে জসিমউদ্দিনের সাথে তার কথা-কাটাকাটি হয়। এ সময় জসিমের স্ত্রী ছাবিনা বেগম অন্য ভাই গিয়াসদ্দিন ও তার স্ত্রী ঝুমুর খানম ,দাদা মান্নান মিয়া ও সৎ দাদী মনোয়ারা বেগম মিলে সালাউদ্দিনকে চুল-দাড়ি ধরে মারপিট করতে থাকে। এক পর্যায়ে জসিমউদ্দিন বাঁশের লাঠি (মুগুর) দিয়ে সালাউদ্দিনের মাথায় পিছন দিক থেকে বাড়ি মেরে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে লোহাগড়া হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে নড়াইল সদর হাসপাতালে প্রেরন করে। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকালে ফুলতলা নামক স্থানে তিনি মারা যায়।
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, পারিবারিক সম্পত্তি নিয়ে ভাইদের সাথে দ্বন্দ্বে সালাউদ্দিন খুন হয়েছে। ময়না তদন্ত শেষে মঙ্গলবার তার দাফন সম্পন্ন হয়েছে।এ ঘটনায় নিহতের বড় মেয়ে সুমাইয়া বাদী হয়ে ছয়জনকে আসামী হিসাবে অভিযুক্ত করেছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews