1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ
শিরোনাম
বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ লোহাগড়ায় পিক-আপের ধা*ক্কা/য় ভ্যান চালক নি/হ+ত যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত, চেক ও গাছের চারা বিতরণ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা

লালমনিরহাটে ভাইভা দিতে এসে আ ট ক হলেন ৩ জন

  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৫৮ Time View

রাকিব হোসাইন, লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ে নিয়োগ সংক্রান্ত ভাইভা পরীক্ষায় লিখিত পরীক্ষার সঙ্গে অসামঞ্জস্য পাওয়ায় তিন পরীক্ষার্থীকে অধিকতর তদন্তের জন্য সদর থানায় সোপর্দ করা হয়েছে।

সোমবার (০২ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে ৩টি ক্যাটাগরির মোট ৩৭টি পদের (অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মী ও নৈশ প্রহরী) বিপরীতে ১১৬ জন প্রার্থীর ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভাইভা চলাকালে তিনজন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্রের সঙ্গে মৌখিক পরীক্ষার পারফরম্যান্সে স্পষ্ট অমিল লক্ষ্য করা যায়। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ভাইভা বোর্ডের সভাপতি জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের নির্দেশে ওই তিন পরীক্ষার্থীকে অধিকতর তদন্তের জন্য লালমনিরহাট সদর থানায় সোপর্দ করা হয়।

আটক পরীক্ষার্থীরা হলেন—কালীগঞ্জ উপজেলার কাকিনা গোপাল রায় গ্রামের সালাম উদ্দিনের মেয়ে সোহাগী খাতুন, হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের পশ্চিম কদমা গ্রামের মৃত হেলাল উদ্দিনের ছেলে মো. রায়হান, এবং সদর উপজেলার রাজপুর ইউনিয়নের কৃষ্ণ মোহন রায়ের ছেলে লীপন কান্তি রায়, সবাই লালমনিরহাট জেলার বাসিন্দা।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মতিন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে এবং ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইনের আওতায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি ২০২৬ তারিখে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে একই তিনটি ক্যাটাগরির (অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মী ও নৈশ প্রহরী) ৩৭টি পদের লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews