1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ উন্নয়নের আশায় ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে দেখতে চান সাধারণ মানুষ লোহাগড়ার জয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল শরীফ মারা গেছেন লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও দহগ্রামের বরেণ্য ব্যক্তিদের উপস্তিতিতে তিনবিঘা প্রিমিয়ার লিগ লোহাগড়া প্রেক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন থানা বাজার ব্যবসায়ী ও ইসলামী যুবসমাজের উদ্যোগে ইফতার মাহফিল: প্রবাসী জুয়েল আহমদকে সংবর্ধনা লোহাগড়ায় সাবেক মেয়র আশরাফুল আলমের স্মরণসভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ উন্নয়নের আশায় ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে দেখতে চান সাধারণ মানুষ লোহাগড়ার জয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল শরীফ মারা গেছেন লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও দহগ্রামের বরেণ্য ব্যক্তিদের উপস্তিতিতে তিনবিঘা প্রিমিয়ার লিগ লোহাগড়া প্রেক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন থানা বাজার ব্যবসায়ী ও ইসলামী যুবসমাজের উদ্যোগে ইফতার মাহফিল: প্রবাসী জুয়েল আহমদকে সংবর্ধনা লোহাগড়ায় সাবেক মেয়র আশরাফুল আলমের স্মরণসভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত দক্ষিণ ঢালার পাড় মোস্তফানগর নুরে মদিনা দাখিল মাদ্রাসার ইফতার মাহফিল সম্পন্ন নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নি হ ত বিশ্বনাথে খরার কবলে বোরো: ব্যহত হবে উৎপাদন লক্ষ্যমাত্রা ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা এক লক্ষ টাকা লোহাগড়ায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়

মধ্যনগরে ‘প কে ট ক মি টি’ বাতিলের দাবিতে বি ক্ষো ভ

  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০২ Time View

ডেস্ক :

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির কমিটিকে ‘পকেট কমিটি’ হিসেবে অভিযোগ করে বিক্ষোভ মিছিল করেছে ওই ওয়ার্ডের পদবঞ্চিত ও ত্যাগী নেতাকর্মীরা। তারা দাবি করেন, অবিলম্বে কমিটি বাতিল করে তৃনমূল, নির্যাতিত ও সহানুভূতিশীল নেতা-কর্মীদের নিয়ে নতুন কমিটি গঠন করা হোক।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে মধ্যনগর বাজারে শতাধিক নেতাকর্মী মিছিল করেন। মিছিলটি বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় উপজেলার ১নং যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর কাছে নেতাকর্মীরা মৌখিক অভিযোগ করেন। মজনু বলেন, “নেতাকর্মীদের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা বিএনপির পক্ষ থেকে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।” এতে তৃনমূল নেতাকর্মীরা সন্তুষ্ট হয়ে চলে যান।

প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করেন, গত ৩ সেপ্টেম্বর রাতে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সুজন মিয়া নিজের অনুসারী ও আওয়ামী লীগের খাস লোকদের নিয়ে কমিটি ঘোষণা করেছেন। এতে দলের ত্যাগী ও কর্মীবান্ধব নেতারা বাদ পড়েছেন। এছাড়া, গত ৭ আগস্ট নির্ধারিত কাউন্সিলের কোনো ফলাফল প্রকাশ না করে পরবর্তীতে একটি ছোট কমিটি ঘোষণা করা হয়েছিল। পরে ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনের সময়ও ঐ একই গ্রামের অনুসারী ও হাইব্রীড সদস্যদের বেশি রাখা হয়েছে।

বক্তারা তীব্র নিন্দা জানিয়ে বলেন, “অবিলম্বে এই ‘পকেট কমিটি’ বাতিল করে যোগ্য নেতা-কর্মীদের পদ দেওয়া হোক। তা না হলে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews