1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ
শিরোনাম
বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন  লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ লোহাগড়ায় পিক-আপের ধা*ক্কা/য় ভ্যান চালক নি/হ+ত যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত, চেক ও গাছের চারা বিতরণ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা

বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাথে তৃণমূল বিএনপি’র প্রার্থীর মতবিনিময়

  • Update Time : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২১৭ Time View

মো. আব্দুল কাইয়ুম বিশ্বনাথ থেকে:

বিশ্বনাথে সাংবাদিকদের বৃহত্তম সংগঠন “বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের” সাথে সোনালী আঁশ প্রতিকের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট -২ (বিশ্বনাথ-উসমানী নগর) আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক জাতিসংঘ মিশনে কর্মরত খানবাহাদুর ড. এ.এম. মান্নান খান আজ ১৩ ই ডিসেম্বর বুধবার বাদ সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে এক মতবিনিময় করেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের তৃণমূল বিএনপি মনোনীত প্রার্থী ড. মান্নান খান মতবিনিময় সভায় তার বক্তব্যে বলেন, আমার মা সব সময় বলতেন মানুষের সেবা করো। অসহায় মানুষের পাশে দাড়াও। তাই আমার মায়ের কথা রাখতেই নির্বাচনে অংশ নিয়েছি। যদি সিলেট-২ আসনের মানুষ আমাকে সেই সুযোগ দেন, আর আমি নির্বাচিত হই, তাহলে আমি বিশ্বনাথ-ওসমানীনগরের চেহারাটা বদলে দিতে কাজ করবো।

তিনি বলেন, এমনিতেই আমি আমার প্রতিষ্ঠিত দুটি ফাউন্ডেশনের মাধ্যমে সেবা করে যাচ্ছি। আমি এমপি নির্বাচিত হলে, আরও ব্যাপকভাবে অসহায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবো। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি করতে কাজ করবো। আর এই আসনে সুষ্টু ভোট হলে আমি শতভাগ বিশ্বাস করি, আমিই নির্বাচিত হবো। কারণ আমার সাথে যারা প্রার্থী হয়েছেন তারা বেশিরভাগই বিগত দিনে জনবিচ্ছিন্ন ছিলেন। তাদেরকে ভোট দিয়ে জনগণ দেখেছে, তারা কি করেছেন। তারা জনগনের ভাগ্য উন্নয়নে কিছুই করতে পারেননি। তাই জনগন তাদেরকে আর ভোট দিবে না।

তিনি আরো বলেন, আমার এই সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম.ইলিয়াস আলী আজ নিখোঁজ, তিনি কোথায় আছেন আমরা কেউ জানিনা। ইলিয়াস ভাই ফিরে আসবেন আমি প্রত্যাশা করি। ইলিয়াস ভাই এমপি হয়ে বিশ্বনাথ ওসমানী নগর ও বালাগঞ্জের যে উন্নয়ন করেছেন তা জনগনের হৃদয়ে আছে সর্বদা। আমি চাই এই আসনে যদি আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেন, তাহলে আমি উন্নয়নের ধারা অব্যাহত রাখবো। আমি নির্বাচনে বিজয়ী হলে আমার প্রাপ্ত বেতনটাও আমি আপনাদের কল্যাণে বিশ্বনাথ ওসমানীনগরের জনগনের জন্য ব্যয় করবো এটাই আপনাদের মাধ্যমে জনগণের কাছে আমার প্রতিশ্রুতি।

তিনি ৭ জানুয়ারি সংসদ নির্বাচনে তৃণমূল বিএনপির প্রতীক সোনালী আঁশ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করার জন্য ভোটারদেরকে আহবান জানান। এছাড়াও তার বার্তাটা এই আসনের সকলের কাছে পৌছে দেয়ার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, তৃণমূল বিএনপি’র সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক ও সুপ্রীমকোর্টের আইনজীবী এডভোকেট কবির আহমদ বাবর, এডভোকেট আয়েশা সিদ্দিকা ও উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews