1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় সড়ক দুর্ঘ টনা য় আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু বিশ্বনাথে প্রস্তুত ৭৪ ভোট কেন্দ্র, রাত পোহালে শুরু হবে ভোট প্রদান লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণ বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা বিশ্বনাথের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানী নগরের আহমদ নগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ নড়াইল-২ : লোহাগড়ায় প্রচার-প্রচারণায় শীর্ষে কলস প্রতীক কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিশ্বনাথে অধ্যক্ষ নেছার আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ব র খা স্ত
শিরোনাম
লোহাগড়ায় সড়ক দুর্ঘ টনা য় আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃ/ত্যু বিশ্বনাথে প্রস্তুত ৭৪ ভোট কেন্দ্র, রাত পোহালে শুরু হবে ভোট প্রদান লোহাগড়ায় উৎসবমুখর পরিবেশে নির্বাচনী সরঞ্জাম বিতরণ বিশ্বনাথের মানুষ আমার পরিবারের অংশ- লুনা বিশ্বনাথের শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ওসমানী নগরের আহমদ নগরে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ নড়াইল-২ : লোহাগড়ায় প্রচার-প্রচারণায় শীর্ষে কলস প্রতীক কলাবাড়ী উচ্চ বিদয়ালয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বিশ্বনাথে অধ্যক্ষ নেছার আহমদ স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লালমনিরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ব র খা স্ত খুলনা ১ আসনে হাতপাখার মহিলা কর্মিদের উপর জাময়াতের হামলাঃ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী নরসিংদী-১: শিরিনের বিশাল শোডাউন, ‘দূর্ণী/তি ও চাঁ/দাবা/জমু/ক্ত’ জেলা গড়ার অঙ্গীকার জামায়াত নেতার নারী সমাজ নিয়ে কুরুচিপুর্ন মন্তব্য নারী জাতীকে কলংকিত করছে-: তারেক রহমান লালমনিরহাটে ভাইভা দিতে এসে আ ট ক হলেন ৩ জন বৃটেনে আদিয়ান সুলতানের ৮ম জন্মদিন পালন

বিশ্বনাথে সড়ক থেকে যুবককে উঠিয়ে নিয়ে কুপানোর ঘটনায় মামলা দায়ের

  • Update Time : শুক্রবার, ৫ মার্চ, ২০২১
  • ২৯৫ Time View

ফারুক আহমদ, বিশেষ প্রতিনিধিঃ সিলেটের বিশ্বনাথে পূর্ব বিরোধের জের ধরে বাড়ি ফেরার পথিমধ্যে সড়ক থেকে উঠিয়ে নিয়ে শাকিল আহমদ (২২) নামের যুবককে এলোপাতাড়ি ভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপানো এবং জিআই পাইপ ও লাঠি দ্বারা মারধর করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার আহত শাকিলের পিতা স্হানীয় উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর নোয়াপাড়া গ্রামের আকলুছ মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলা নং ২ (তাং ৪.০৩.২১ইং)।
মামলার অভিযুক্তরা হলেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর নোয়াপাড়া গ্রামের আরশ আলীর পুত্র আরিয়ান আহমদ মজিদ (২৫), মুজিবুর রহমান মুজিব (২৮), শুকুর আলীর পুত্র কবির আলী (৩৫), মৃত মোবারক আলীর পুত্র কছির আলী (৩৮), মুক্তার আলী (৪০)। এছাড়া আরো দুই জনকে অজ্ঞাতনামা অভিযুক্ত করা হয়েছে।
মামলার লিখিত অভিযোগপত্রে বাদী উল্লেখ করেছেন- তার (বাদী) পুত্র শাকিল আহমদ গত ২৭ ফেব্রুয়ারী রাত সাড়ে ৯টার দিকে নিজের চালিত সিএনজি চালিত অটোরিক্সা গ্রামের হামদু মিয়ার গ্যারেজে রেখে পায়ে হেটে বাড়ি ফেরার পথিমধ্যে পূর্ব থেকে ওত পেতে থাকা অভিযুক্তরা তার (শাকিল) গতিরোধ করে জোরপূর্বক শাকিলকে তাদের (অভিযুক্ত) বাড়ির উঠানে নিয়ে গিয়ে মারধর শুরু করে। অভিযুক্তরা আহত শাকিলের শরীরের বিভিন্ন স্থানে ধারালো চাকু ও কেচি দিয়ে ১৩টি ঘাই মেরে গুরুত্বর ছিদ্রযুক্ত রক্তাক্ত জখম করে। এর পাশাপাশি শাকিলের মৃত্যু নিশ্চিত করার জন্য জিআই পাইপ ও লাঠি দিয়ে এলোপাতারি মারধর করে তার (শাকিল) পায়ের গোড়ালীর উপর জখম ও পায়ের তলাসহ সমস্ত শরীরে তেথলানো জখম করেছে। শাকিলের শোর চিৎকার শুনে অভিযুক্তদের বাড়ির আশপাশের লোকজন এগিয়ে আসলে শাকিলকে তাদের (অভিযুক্ত) উঠানে ফেলে রেখে চলে যায়।

মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews