1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ফেসবুকে সম্মানী ব্যক্তিদের টার্গেট করে আপত্তিকর, অ*শ্লীল পোস্ট করায় স্কুল শিক্ষিকা বহি*ষ্কার

  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১০৭ Time View

নরসিংদী প্রতিনিধি:

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে হেয় করার অভিযোগ নরসিংদীর মাধবদী থানার আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন রেজোয়ানাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। নরসিংদী জেলার প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায় এক বিজ্ঞপ্তি মাধ্যমে বুধবার (৯ এপ্রিল) বিকেলে তাকে বহিষ্কার করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শারমিন রেজওয়ানা বিভিন্ন ব্যক্তিদের নিয়ে আপত্তিকর, অবমাননাকর, কুরুচিপূর্ণ, অশ্লীল পোস্ট করায় সরকারি চাকরির বিধি লঙ্ঘন করায় তাকে বহিষ্কার করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষিকা এর আগেও একাধিক চিকিৎসক, প্রকৌশলী ও ধর্ণাঢ্য ব্যবসায়ীদের টার্গেট করে প্রতারণামূলক কৌশলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।২০২৪ সালে এক ব্যক্তির কাছ থেকে ৮ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি, যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। শারমিন রেজওয়ানা তার ব্যক্তিগত আইডি থেকে সাবেক একজন জেলা পরিষদের চেয়ারম্যান, নরসিংদী জেলা বিএনপির সিনিয়র নেতা, একজন কলেজের অধ্যক্ষ প্রকৌশলীসহ ৮ জন ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন সময় আপত্তিকর মন্তব্য করেন।

বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অভিযুক্ত সহকারী শিক্ষিকাকে চাকরি থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিরঞ্জন কুমার রায় বলেন, ‘শারমিন রেজওয়ানার বিরুদ্ধে ফেসবুক ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে হয়রানির অভিযোগ উঠেছে।তার কিছু ডকুমেন্টস আমাদের হাতে এসেছে। ডকুমেন্টের ওপর ভিত্তি করে সাময়িক বহিষ্কার করেছি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত শারমিন রেজওয়ানাকে ফোন দেওয়া হলে তিনি সাড়া দেননি।

তবে তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক ভিডিও বার্তায় বলেন, ‘আমি বিভিন্ন ব্যক্তিকে হয়রানি করেছি, এটা ঠিক। কিন্তু আমার একমাত্র চাকরি চলে গেলে আমাকে রাস্তায় বসতে হবে। তাই আমার কৃতকর্মের জন্য আমি দুঃখ প্রকাশ করছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews