জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বিওপি’র আওতাধীন ভেন্নিরতল নামক স্থানে বিজিবির টহল দল মাদক চোরাকারবারীদের গতিরোধ করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা মালামাল ফেলে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে চলে যায়। চোরাকারবারীদের ফেলে রাখা মালামাল তল্লাশী করে ভারতীয় কিং ফিসার মদ ৪৭ বোতল এবং টুবর্গ বিয়ার ৬ বোতল জব্দ করেছে বিজিবি।