1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঃ লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিশ্বনাথের আশুগঞ্জ আদর্শ বিদ্যালয়ে প্রবাসী উরফি মিয়া ও সাংবাদিক শাহিন উদ্দিন সংবর্ধিত  মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ লোহাগড়ায় দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) রিফ্রেসার্স কৃষক প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন কোম্পানীগঞ্জে পুলিশের পৃথক অভি*যানে যুবলীগ সদস্য আট*ক: ২৫ বোতল ভার*তীয় স্কা+প সহ দুই নারী গ্রেফ+তার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত কর্মে প্রশংসিত- ডিসি ইসরাত জাহান কেয়াকে ঘিরে বাড়ছে নরসিংদীবাসীর প্রত্যাশা বিশ্বনাথে সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া সংবর্ধিত
শিরোনাম
কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঃ লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিশ্বনাথের আশুগঞ্জ আদর্শ বিদ্যালয়ে প্রবাসী উরফি মিয়া ও সাংবাদিক শাহিন উদ্দিন সংবর্ধিত  মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ লোহাগড়ায় দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) রিফ্রেসার্স কৃষক প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন কোম্পানীগঞ্জে পুলিশের পৃথক অভি*যানে যুবলীগ সদস্য আট*ক: ২৫ বোতল ভার*তীয় স্কা+প সহ দুই নারী গ্রেফ+তার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত কর্মে প্রশংসিত- ডিসি ইসরাত জাহান কেয়াকে ঘিরে বাড়ছে নরসিংদীবাসীর প্রত্যাশা বিশ্বনাথে সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া সংবর্ধিত বিশ্বনাথে প্রাণবন্ত আয়োজনে ‘জাতীয় সমবায় দিবস’ পালন লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালন বিভিন্ন আয়োজনে কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন বিশ্বনাথের খাজাঞ্চিতে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন 

দেশবাসীকে ঈদ-উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন গোলাম শাহ জামাল বাবলু।

  • Update Time : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৩২৯ Time View

বার্তা বিভাগঃ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসরত সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ঘাসিগাঁও নিবাসী, এশিয়ান এক্সপ্রেস টুয়েন্টিফোর ডটকম অনলাইন নিউজ পোর্টাল এর পৃষ্ঠপোষক, তরুণ সমাজসেবক গোলাম শাহ জামাল বাবলু খাজাঞ্চি ইউনিয়ন সহ মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ-উল আযহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

তিনি এক শুভেচ্ছাবার্তায় বলেন, আনন্দ ও ত্যাগের অনন্য মহিমায় উদ্ভাসিত হয়ে পবিত্র ঈদ-উল-আযহা এসেছে বছর ঘুরে। পবিত্র এই দিনে আমরা কোরবানির মাধ্যমে তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়ে থাকি। পাশাপাশি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব ঘোষণা করে সবার মধ্যে আনন্দ ভাগাভাগি করি। মানুষে মানুষে মহামিলনের এই মহা-আনন্দের দিন উপলক্ষে আমি আমার প্রাণের সিলেট বাসী সহ সবাইকে জানাই ঈদ মোবারক। পবিত্র কোরআনের আলোকে গোলাম শাহ জামাল বাবলু বলেন, সুরা হজ্ব এর ৩৭নং আয়াতে বলা হয়েছে- ‘আল্লাহতায়ালার দরবারে কোরবানীর পশুর মাংস কিংবা রক্ত কিছুই পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়া তাঁর কাছে পৌঁছায়। এভাবেই তিনি এগুলোকে তোমাদের অধীন করে দিয়েছেন যেন তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করতে পারো-এজন্য যে, তিনি তোমাদের পথ দেখিয়ে দিয়েছেন। আর সুসংবাদ দাও সৎকর্মপরায়ণদের।’

এবার আমাদের মাঝে এক ভিন্ন প্রেক্ষাপটে ঈদ-উল-আযহা এসেছে। বিশ্বজুড়ে মহামারি করোনা ভাইরাসের থাবা। বাংলাদেশেও এ অদৃশ্য আক্রমণ। প্রতিদিনই আক্রান্ত হওয়া মানুষের সংখ্যা বাড়ছে। অনেকে মৃত্যুবরণ করছেন। শিক্ষা-প্রতিষ্ঠান বন্ধ, অর্থনীতির অবস্থাও নাজুক। আসুন, আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে, তিনি যেন আমাদের রক্ষা করেন মহামারি থেকে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন আমি তাদের আত্মার মাগফিরাত/শান্তি কামনা করছি।  আসুন, সবাই মিলে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করে সুস্থ ও সুন্দর জীবন গড়ি। সবাই ভালো থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুরক্ষিত থাকুন। দূরত্ব বজায় রেখে ঈদ জামাতসহ প্রয়োজনীয় কাজকর্ম করি। সবাইকে আবারও জানাই পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews