1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঃ লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিশ্বনাথের আশুগঞ্জ আদর্শ বিদ্যালয়ে প্রবাসী উরফি মিয়া ও সাংবাদিক শাহিন উদ্দিন সংবর্ধিত  মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ লোহাগড়ায় দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) রিফ্রেসার্স কৃষক প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন কোম্পানীগঞ্জে পুলিশের পৃথক অভি*যানে যুবলীগ সদস্য আট*ক: ২৫ বোতল ভার*তীয় স্কা+প সহ দুই নারী গ্রেফ+তার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত কর্মে প্রশংসিত- ডিসি ইসরাত জাহান কেয়াকে ঘিরে বাড়ছে নরসিংদীবাসীর প্রত্যাশা বিশ্বনাথে সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া সংবর্ধিত
শিরোনাম
কোম্পানীগঞ্জে হাজী আব্দুর রাজ্জাক স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নরসিংদীতে রেললাইনের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যু*ৎস্পৃ*ষ্টে যুবকের মৃ*ত্যু, আ*হত -২ লোহাগড়া কাশিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আঃ লীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বিশ্বনাথের আশুগঞ্জ আদর্শ বিদ্যালয়ে প্রবাসী উরফি মিয়া ও সাংবাদিক শাহিন উদ্দিন সংবর্ধিত  মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ লোহাগড়ায় দুইদিন ব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) রিফ্রেসার্স কৃষক প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন কোম্পানীগঞ্জে পুলিশের পৃথক অভি*যানে যুবলীগ সদস্য আট*ক: ২৫ বোতল ভার*তীয় স্কা+প সহ দুই নারী গ্রেফ+তার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালিত কর্মে প্রশংসিত- ডিসি ইসরাত জাহান কেয়াকে ঘিরে বাড়ছে নরসিংদীবাসীর প্রত্যাশা বিশ্বনাথে সমাজসেবক আলহাজ্ব আব্দুল হান্নান উরফি মিয়া সংবর্ধিত বিশ্বনাথে প্রাণবন্ত আয়োজনে ‘জাতীয় সমবায় দিবস’ পালন লোহাগড়ায় বিভিন্ন কর্মসূচিতে জাতীয় সমবায় দিবস পালন বিভিন্ন আয়োজনে কোম্পানীগঞ্জে জাতীয় সমবায় দিবস ২০২৬ পালন বিশ্বনাথের খাজাঞ্চিতে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা’র সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিশ্বনাথে মজিদ আম-পল্লী ১ম প্রাইমারি মেধা বৃত্তি পরীক্ষা সম্পন্ন 

ঝালকাঠিতে ইয়াসের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪২ Time View

মে. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ


নানা আয়োজনে ঝালকাঠির সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াস এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

সংগঠনটির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, শীতবস্ত্র বিতরন, গুনীজন সম্মাননা, প্রজেক্ট স্বাবলম্বী কর্মসুচী, ক্রীড়া ও কুইজ প্রতিযোগীতা ও সংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে।

বুহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আমু বলেছেন, ‘সামাজিক কার্যক্রমে মানবতা জাগ্রত হয়, সেই সাথে সামাজিক ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়। এসব কাজে যুবকদেরই অগ্রভাগে ভূমিকা রাখতে হয়। বঙ্গবন্ধুও যুবক ও ছাত্রদের নিয়ে কাজ করতে ভালোবাসতেন। এজন্য আগে ছাত্রলীগ ও পরে আওয়ামীলীগ প্রতিষ্ঠা করেছিলেন। ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, স্বাধীনতা যুদ্ধ সবক্ষেত্রেই ছাত্র ও যুবকদের ভুমিকা অপরিসীম। ইয়ুথ অ্যাকশান সোসাইটি- ইয়াসে’র সদস্যরা সমাজ উন্নয়নে যে ভূমিকা রেখেছে তা প্রশংসার দাবিদার।’

সংগঠনের সভাপতি আবির হোসেন রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিয়েছেন সংগঠনের সাধারন সম্পাদক মহিদুল ইসলাম রাব্বি।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট খান সাইফুল্লাহ পনির, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, জেলা আওয়ামীলীগ সভাপতি সরদার মো. শাহআলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম।

সংগঠনের বিগত তিন বছরের বিভিন্ন কার্যক্রম উপস্থিত সকলের সামনে তুলে ধরে বক্তৃতা করেছেন ইয়াস উপদেষ্টা ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী।

ইয়াস সংগঠনের নানামূখী কার্যক্রমে সন্তুষ্ট হয়ে এমপি আমু তার ব্যাক্তিগত তহবিল থেকে সংগঠনকে ২লাখ টাকা অনুদান দিয়েছেন।

আলোচনা পর্ব শেষে ইয়াসের পক্ষ থেকে তিন জনকে গুনী সম্মাননা ক্রেষ্ট দেয়া হয়েছে। যারা এই সম্মাননা পেয়েছেন তারা হলেন, সিভিল সার্জন ডা. এইচএম জহিরুল ইসলাম (সদর হাসপাতালের মানোন্নয়ন করায়), সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান (করোনাকালীন সময়ে সংগঠনকে সহায়তা করায়) এবং মো. হাসান মাহমুদ (বধ্যভূমি সংরক্ষণ করায়)।

এছাড়া ঝালকাঠির সন্তান অনুর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল দলের খেলোয়ার মিরাজুল ইসলার মিরাজকে তার কৃতিত্বের জন্য সম্মাননা পুরুস্কার দেয়া হয়।

এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেলাই মেশিন বিতরণ, দিন ব্যাপী বিনামুল্যে স্বাস্থ্য সেবা প্রদান, রক্তের গ্রুপ নির্নয় এবং র‍্যফেল ড্র অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews