1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ উন্নয়নের আশায় ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে দেখতে চান সাধারণ মানুষ লোহাগড়ার জয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল শরীফ মারা গেছেন লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও দহগ্রামের বরেণ্য ব্যক্তিদের উপস্তিতিতে তিনবিঘা প্রিমিয়ার লিগ লোহাগড়া প্রেক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন থানা বাজার ব্যবসায়ী ও ইসলামী যুবসমাজের উদ্যোগে ইফতার মাহফিল: প্রবাসী জুয়েল আহমদকে সংবর্ধনা লোহাগড়ায় সাবেক মেয়র আশরাফুল আলমের স্মরণসভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত
শিরোনাম
লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত নড়াইলে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রনতোষ কুমারের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে পক্ষপাতিত্বের অভিযোগ উন্নয়নের আশায় ৭নং মুন্সিগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান হিসাবে দেখতে চান সাধারণ মানুষ লোহাগড়ার জয়পুর ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল শরীফ মারা গেছেন লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় ও দহগ্রামের বরেণ্য ব্যক্তিদের উপস্তিতিতে তিনবিঘা প্রিমিয়ার লিগ লোহাগড়া প্রেক্লাবের ইফতার মাহফিল সম্পন্ন থানা বাজার ব্যবসায়ী ও ইসলামী যুবসমাজের উদ্যোগে ইফতার মাহফিল: প্রবাসী জুয়েল আহমদকে সংবর্ধনা লোহাগড়ায় সাবেক মেয়র আশরাফুল আলমের স্মরণসভা ও প্রার্থনা সভা অনুষ্ঠিত দক্ষিণ ঢালার পাড় মোস্তফানগর নুরে মদিনা দাখিল মাদ্রাসার ইফতার মাহফিল সম্পন্ন নড়াইলে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নি হ ত বিশ্বনাথে খরার কবলে বোরো: ব্যহত হবে উৎপাদন লক্ষ্যমাত্রা ফুলবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে জরিমানা এক লক্ষ টাকা লোহাগড়ায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে নবনির্বাচিত এমপির মতবিনিময়

জুলাই যোদ্ধাদের তালিকায় আ:লীগ নেত্রীর মেয়ের নাম, প্রতিবাদ করায় শিক্ষার্থীকে কুপিয়ে জখম

  • Update Time : শুক্রবার, ৯ মে, ২০২৫
  • ১৫৯ Time View

নরসিংদী প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত হিসেবে ভূয়া জুলাইযোদ্ধা তালিকাভুক্তির প্রতিবাদ করায় নরসিংদীতে মিনহাজুর রহমান শ্রাবন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ ওঠেছে জেলা মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইভা আলমের স্বামী এবং স্থানীয় ইউপি সচিব শাহ আলম ও তার পরিবারের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে পৌর শহরের বিলাসদি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর শুক্রবার (৯ মে) সকাল থেকেই ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় বইছে ।

মিনহাজুর রহমান শ্রাবণ নামে ভুক্তভোগী ওই শিক্ষার্থী নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র । সে বাশাইল এলাকার বাসিন্দা মানিক মিয়া ছেলে। অপরদিকে অভিযুক্তরা হলো, জেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ইভা আলমের স্বামী এবং সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ইউপি সচিব শাহ আলম, তার ভাই শাহেদ হোসেনসহ অন্তত ২০ জন৷ যারা সকলেই আ:লীগ ক্যাডার৷

আহত ওই শিক্ষার্থীর সহপাঠী ও পরিবারের সদস্যরা জানায়, নরসিংদী সদরের মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সচিব শাহ আলমের পরিবার দীর্ঘ বছর ধরেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তার স্ত্রী ইভা আলম নরসিংদী জেলা মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন , ৫ আগস্টের পর জুলাই আন্দোলনে আহতদের তালিকা প্রস্তুতের সময় আন্দোলনে অংশ না নিয়েও জেলা আওয়ামী মহিলা লীগ সাংগঠনিক সম্পাদক ইভা আলম ও শাহ আলম দম্পতির কন্যা রাইসা আলমের নাম জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয় । এরপর, ভুক্তভোগী মিনহাজ সহ নরসিংদী সরকারি কলেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা জুলাই যোদ্ধাদের তালিকায় আ:স্বৈরাচারের দোসরদের তালিকাভুক্তি ও প্রকৃত যোদ্ধাদের নাম না আসার প্রসঙ্গে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করে। সম্প্রতি, বিষয়টি আলোচনায় আসলে জুলাই যোদ্ধাদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে আহত হিসেবে অনুদান পায়নি আ:লীগ নেত্রীর কন্যা রাইসা। এরপর থেকেই, জেলা প্রশাসক বরাবর আবেদন করা শিক্ষার্থীদের হুমকি দিয়ে আসছিলো আ:লীগ নেত্রী ইভা আলম ও শাহ আলম দম্পতির পরিবার।

সবশেষ, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিতে বন্ধুকে বাসায় পৌঁছে দিয়ে নিজ বাড়ি ফেরার পথে জেলা মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইভা আলমের স্বামী শাহ আলম ও তার ভাই শাহেদ হোসেন দলবল নিয়ে মিনহাজুর রহমান শ্রাবণের উপর হামলা করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে, এলাকাবাসীর সহায়তায় তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেলে পাঠায় জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা।

ঘটনার প্রত্যক্ষদর্শী এবং জুলাই যোদ্ধা সাজিদ নামে এক শিক্ষার্থী বলেন,  গুরুতর আহত মিনহাজুর রহমান শ্রাবণ সহ আমরা জুলাই আন্দোলনে অংশ নিলেও মহিলা আওয়ামী লীগ নেত্রীর কন্যা রাইসা আলম জুলাই আন্দোলনে অংশ নেয়নি। তবু তার নাম জুলাই যোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে যে কোনো ভাবে। আমরা সুস্থ তদন্ত করার জন্য আবেদন করেছি মাত্র। এরপর থেকেই আমি সহ সাধারণ শিক্ষার্থীদের হুমকি দেয়া হচ্ছে। আর গতরাতে, আমাদের সহপাঠী এবং জুলাই আন্দোলনের সহযোদ্ধা শ্রাবণকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে আওয়ামী লীগ ক্যাডাররা।

এই ঘটনায় অভিযুক্ত শাহ আলম ও তার পরিবারের কারও সাথেই যোগাযোগ করা যায়নি। কল দিলে মুঠোফোন বন্ধ পাওয়া যায় ।

মামলা ও গ্রেপ্তারের বিষয়ে জানতে শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে, থানার ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এএসআই নজরুল জানান, এই ঘটনায় মোট চারজন আটক আছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews