জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব ইউনিয়নে বিকাল ৩টায় কলাবাড়ী এলাকায় মহিলা সমাবেশ, বিকাল ৪টায় স্টোন ক্রাশার মিল ব্যবসায়ীদের সাথে, বিকাল ৩টায় পুরাতন মেঘারগাঁও এলাকায়, সন্ধ্যা ৬টায় মোস্তফানগর গ্রামে ও রাত সাড়ে ৮টায় ইসলামপুর পশ্চিম ইউনিয়নের নয়াগাঙেরপাড় এলাকায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াতের
সেক্রেটারি, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট ৪ আসনের সদস্য পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন। তিনি তার বক্তব্যে বলেন, আগামীতে ইসলামি দেশ গঠন করতে পারলে দেশে চাঁদাবাজি, লুটতরাজ, সন্ত্রাস, দখলবাজি, ঘুষ, দুর্নীতি থাকবে না। তাই জামায়াতে ইসলামী দলকে বিজয়ী করতে সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুর রহমান, সেক্রেটারি আলী আব্বাস মোহাম্মদ তুরাব, উপজেলার সাবেক আমীর আজমান আলী, উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি শফিকুল ইসলাম, উপজ যুব জামায়াতের সভাপতি ইকবাল হোসাইন এমাদ, তেলিখাল ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি জামান আহমদ মোহন, তোফায়েল আহমদ, আব্দুর রহমার, নুরুল ইসলাম প্রমুখ।