এইচ এম বাবুল জেলা প্রতিনিধি কুড়িগ্রাম:-কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নে বুধবার গভীর রাতে এক গ্রামে পাঁচটি বাড়িতে সিঁধ কেটে চুরির খবর পাওয়া গেছে।
১৯ আগষ্ট বৃহস্পতিবার স্থানীয়রা জানান, বুধবার গভীর রাতে রায়গঞ্জ ইউনিয়নের রতনপুর নড়সিনডাংগা গ্রামের লোকজন ঘুমিয়ে পড়লে গভীর রাতে চোরেরা ওই গ্রামে প্রবেশ করে। ওই গ্রামের পাঁচটি বাড়িতে সিঁধ কাটে। ওই গ্রামের মানিক মিয়ার বাড়ী থেকে একটি এ্যান্ড্রয়েড মোবাইল, কাপড়, নগদ ২ হাজার ৫শ টাকা, একাব্বর আলীর বাড়ি থেকে নগদ ৩ হাজার ৫শ টাকা, একটি বাটন মোবাইল, গাজী রহমানের বাড়ি থেকে নগদ ১ হাজার ২শ টাকা, একটি বাটন মোবাইল, আওলাদ হোসেনের বাড়ি থেকে ৬শ টাকা ও একটি বাটন মোবাইল ও মিজানুর রহমানের বাড়িতে একটি বাটন মোবাইল সহ কাপড় চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরে সকালে ঘুম থেকে উঠে মোবাইল ফোন না পেয়ে ও ঘরের সিঁধ কেটে চুরির নমুনা দেখতে পান। চুরি যাওয়া বাড়ির লোকজনের চিৎকারে আশপাশের লোকজনের সমাগম ঘটে। এক রাতে এক গ্রামে পাঁচটি বাড়ি চুরি যাওয়ার ঘটনায় এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এরকম চুরির ঘটনায় গ্রামবাসীর মাঝে আতঙ্ক বিরাজ করছে। ধারণা করা হচ্ছে, এটি সঙ্ঘবদ্ধ চোর দলের কাজ।
এবিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান বলেন, এখন পর্যন্ত ওই গ্রামের একটি বাড়ীতে চুরির খবর পেয়েছি। বাকী গুলির খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।