1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা
শিরোনাম
বিশ্বনাথে শিলাবৃষ্টিতে ক্ষ*তি*গ্রস্ত পরিবারকে প্রবাসীর ঢেউটিন প্রদান বিশ্বনাথে মাদক বিরোধী অ ভি যা নে যুবকের কা রা দণ্ড  বিশ্বনাথে সাংবাদিক মোসাদ্দিক সাজুলের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত  বিশ্বনাথের ভুরকি ইসবপুর গ্রামের প্রবাসীদের অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে গাইড বিতরণ দৃষ্টি প্রতিবন্ধী মিতু দাখিল পরীক্ষায় পাননি বাড়তি সুবিধা শ্যামনগরে লিডার্সের সহযোগিতায় সমাজসেবা অফিসের গণশুনানি অনুষ্ঠিত লোহাগড়ায় প্রকল্পের গরু বিতরণে অনিয়ম ও দূর্নীতি প্রসঙ্গে বিএনপির সংবাদ সম্মেলন লোহগড়ায় এস এস সি ও সমমান পরীক্ষা উপলক্ষে পরীক্ষার কক্ষ পরিদর্শকদের কর্মশালা ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ নড়াইলের কালিয়ায় বালু উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা বিশ্বনাথে ইয়াবা কারবারি ও পরোয়ানাভুক্ত আসামী সহ আটক -৪ বিশ্বনাথে ইয়াবাসহ ২ যুবক গ্রেফতার  আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ 

কিশোর গ্যাংয়ের উপদ্রব, রাজাপুরে নির্বাচনী প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত

  • Update Time : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ২৫৭ Time View

ঝালকাঠি প্রতিনিধিঃ– ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে ইউপি সদস্য নির্বাচনে পক্ষ না করায় নির্বাচনী প্রতিপক্ষ হামলা চালিয়ে ব্যবসায়ীকে আহত করেছে। শুক্রবার বিকেলে পার্শ্ববর্তি গ্রাম বারবাকপুরের হাজির হাটে এ হামলা চালানো হয়েছে। আহত বাজারের ওষুধ বিক্রেতা (ফার্মেসী) মো. আলমগীর হোসেন নারিকেল বাড়িয়া গ্রামের আ. কাদের হাওলাদারের পুত্র। এঘটনায় আহত আলমগীর শনিবার দুপুরে রাজাপুর থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৯৭, তারিখ- ০৩-০৭-২১) করেছেন। আলমগীর হোসেন জানান, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় ইউপি সদস্য প্রার্থী কুদ্দুস হোসেনের প্রকাশ্যে প্রচার-প্রচারণায় অংশ নেন। সেই ক্ষোভে শুক্রবার মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আ. সোবাহান হাওলাদারের কিশোর গ্যাং গ্রুপের নয়ন হাওলাদার, মোস্তাফিজুর রহমান, সাব্বির, জুমাইদসহ ৫০/৬০জনে অতর্কিতভাবে হামলা চালায়। পিটিয়ে ও কিল ঘুষি দিয়ে মাটিতে লুটিয়ে ফেলে। পরে স্থানীয় জকির, পনু, আ. রবসহ ওই বাজারে আগন্তুক লোকজন উদ্ধার করে। হামলাকারীরা ততক্ষণে পালিয়ে যায়। এরপরে রাজাপুর হাসপাতালে চিকিৎসা নিতে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাপত্র ছিড়ে ফেলে ভর্তি হতেও বাধা দেয়। পরে আবার ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করে। শনিবার সকালে শরীরের অসহ্য যন্ত্রণা শুরু হলে পুনরায় চিকিৎসা নিতে হয়।

নির্বাচনের পরে জাকির নামে একজনকেও মারধর করে উল্লেখিত কিশোর গ্যাং গ্রুপ৷
এছাড়াও ওই কিশোর গ্যাং গ্রুপের নেতৃত্বদানকারী আ. সোবাহান হাওলাদারের পুত্র তৌহিদুল ইসলাম চান ১২/১২/১২ তারিখের রাতে কুপিয়ে ৩জনকে গুরুতর জখম করে। এছাড়াও সে একাধিক চাঁদাবাজি ও ছিনতাই মামলার আসামী।

ক্যাপশনঃ- সিনেমার স্টাইলে কোপানো ফাইল ছবিতে অস্ত্র হাতে তৌহিদুল ইসলাম চান কোপাচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews