জহুরুল হক মিলু, লোহাগড়া ( নড়াইল) প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় নড়াইলের লোহাগড়ায় শুরু হয়েছে এস এস সি ও সমমানের পরীক্ষা। গতকাল রোববার সকাল থেকে উপজেলার ছয়টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে এস এস সি, দাখিল ও ভোকেশনাল থেকে ৩ হাজার ৭৮৯ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহন করছে। কিন্তু পরীক্ষার প্রথম দিনেই ৭৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।
জানা গেছে, এ বছর লোহাগড়া উপজেলা থেকে এস এস সিতে ২ হাজার ৮৯৯ জন, ভোকেশনালে ৪৫১ জন ও মাদ্রাসা থেকে ৪৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছে। কিন্তু প্রথম দিনের পরীক্ষায় এস এস সিতে ৪৯ জন, ভোকেশনালে ০৪ জন ও মাদ্রাসায় ২২ জন সহ মোট ৭৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত রয়েছে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া উপজেলার বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়া বলেন, পরীক্ষা সুুষ্ঠ, নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।