1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ  নি*খোঁ+জের ১ দিন পর নদীতে পাওয়া গেল রাহুলের ম/রদে*হ খাজাঞ্চি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী  তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত
শিরোনাম
ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বিশ্বনাথে পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ  নি*খোঁ+জের ১ দিন পর নদীতে পাওয়া গেল রাহুলের ম/রদে*হ খাজাঞ্চি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী  তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় লোহাগড়ায় এসএসসি ৮০-৮১ ব্যাচের বন্ধুদের মিলনমেলা অনুষ্ঠিত লোহাগড়ায় শান্তিপূর্ণ ভাবে দুর্গাপূজা পালনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রযুক্তিগত সেবায় মেহেরপাড়াকে ‘স্মার্ট ইউনিয়ন’ গড়ার উদ্যোগ শাহ আলম হোসেনের নড়াইলে মোটরসাইকেলের ধা-ক্কা-য় নারী শ্রমিক নি*হ*ত পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার বিষয়ে আলোচনা সভা নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত খাজাঞ্চি ইউনিয়ন বাসীর সাথে চেয়ারম্যান পদপ্রার্থী তালুকদার গিয়াস উদ্দিনের মতবিনিময় অসম্পূর্ণ নবগঙ্গা সেতু: নতুন দরপত্রের অপেক্ষায় নড়াইল এলজিইডি নরসিংদীতে বীর মুক্তিযোদ্ধা ওয়াছেক মিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন নড়াইলের লোহাগড়ায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন কোম্পানীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন: ফায়ার সার্ভিসের মহড়া

ফুলবাড়ীতে বিএনপি নেতাদের বি*রুদ্ধে মিথ্যা অ*পপ্র*চার ও চরি/ত্রহন*নের অভি*যো*গে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ২৭ Time View

জেলা প্রতিনিধি কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব এবং ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চরিত্রহননের অভিযোগে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে ফুলবাড়ী উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আরাবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান হাসু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সরকার, সদস্য সচিব আব্দুল মান্নান মুকুল ও আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক।

এ ছাড়া বক্তব্য দেন ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এইচ এম বাবুল,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল খালেক, সদস্য সচিব অপূর্ব লাল সেন, কৃষক দলের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মমিন, লোড আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি হাফিজুর রহমান, তাঁতীদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান লাকু এবং ওলামা দলের সাধারণ সম্পাদক মইনুদ্দিন চিশতিয়াসহ অন্য নেতারা।

সমাবেশে বক্তারা জেলা ও উপজেলা বিএনপির নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও চরিত্রহননের তীব্র প্রতিবাদ জানান। তাঁরা বলেন, দলের নেতাদের বিরুদ্ধে এ ধরনের প্রচার সংগঠনের ঐক্য ও শৃঙ্খলার জন্য ক্ষতিকর। এ সময় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা। পাশাপাশি দলের ঐক্য ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews