1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
বিশ্বনাথ জামিযা ইসলামিয়া হাজি আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন সমাজসেবক আব্দুল হান্নান উরফি মিয়া  নরসিংদী প্রতিবন্ধী সেবা কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সরকারি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন নিসচা’র মাধবদী শাখার সম্পাদকের মৃত্যু-তে কেন্দ্রীয় কমিটির শো*ক প্রকাশ ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন, তাকে সম্মান জানাতে আমি এসেছি: বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নড়াইলে ধর্ষ*ণ মামলায় আ+সা*মির যাবজ্জীবন কারা*দণ্ড, ৩ লাখ টাকা জরিমানা লোহাগড়ায় বিএনপির বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লোহাগড়ায় ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নি*ষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের স*ন্ত্রা-স  ও নৈ+রা*জ্যের প্রতিবাদে লোহাগড়ায় বি*ক্ষোভ মিছিল সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু
শিরোনাম
বিশ্বনাথ জামিযা ইসলামিয়া হাজি আব্দুছ সাত্তার মহিলা মাদ্রাসা পরিদর্শন করলেন সমাজসেবক আব্দুল হান্নান উরফি মিয়া  নরসিংদী প্রতিবন্ধী সেবা কেন্দ্রে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, সরকারি অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন নিসচা’র মাধবদী শাখার সম্পাদকের মৃত্যু-তে কেন্দ্রীয় কমিটির শো*ক প্রকাশ ড.রাগীব আলী সমাজের সকল সেক্টরে অবদান রেখেছেন, তাকে সম্মান জানাতে আমি এসেছি: বিশ্বনাথে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির নড়াইলে ধর্ষ*ণ মামলায় আ+সা*মির যাবজ্জীবন কারা*দণ্ড, ৩ লাখ টাকা জরিমানা লোহাগড়ায় বিএনপির বিক্ষো/ভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত লোহাগড়ায় ২০২৬ সালের মাধ্যমিক পর্যায়ের বার্ষিক পরীক্ষা শুরু লোহাগড়ায় প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত নি*ষিদ্ধ ঘোষিত  আওয়ামী লীগের স*ন্ত্রা-স  ও নৈ+রা*জ্যের প্রতিবাদে লোহাগড়ায় বি*ক্ষোভ মিছিল সমাবেশ বৈরী আবহাওয়া উপেক্ষা করে লোহাগড়ার মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা শুরু ফুলবাড়ীতে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রিফ্রেশার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নরসিংদীতে সৌদি প্রবাসীর বসতভিটা দখলচেষ্টা ও পরিবারের ওপর হা*ম/লা, থানায় লিখিত অভি-যোগ নড়াইলে সাবেক এমপি মুক্তিসহ আ.লীগ নেতা-কর্মীদের বাড়িঘরে হা/ম*লা-অ*গ্নিসং/যোগ বিশ্বনাথে সৎপুর মাদ্রাসায় আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সোনাপুর চ‍্যারিটি গ্রুপ বিশ্বনাথে নাগরিক সংবর্ধনায় সিক্ত হলেন প্রবাসী এডুকেশন ট্রাস্টের চেয়ারপার্সন গুলজার খান

এসএসসি’র বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৮৯ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ

২০২৬ সালের এস এসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যশোর শিক্ষা বোর্ডের বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে নড়াইল জেলায় সবচেয়ে বেশি শিক্ষার্থী বৃত্তি পেয়েছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠানটি থেকে ২১ শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

সার্বিক ফলাফলে নড়াইল জেলায় সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় শীর্ষে রয়েছে।

নড়াইল জেলার প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বিশ্লেষণে দেখা যায়, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ২১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ১ জন ট্যালেন্টপুলে এবং ২০:জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৮ জন শিক্ষার্থী বৃত্তি
পেয়েছে। এর মধ্যে ২ জন ট্যালেন্টপুলে এবং ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

বোর্ডের জেলাভিত্তিক ফলাফলে নড়াইল জেলায় প্রথম স্থানে রয়েছে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে রয়েছে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

এ ছাড়াও লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় থেকে ৫ জন, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, লাহুড়িয়া হাফেজ আব্দুল করিম একাডেমি থেকে ১ জন, লাহুড়িয়া আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, দিঘলিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ৪ জন, চাচই ধানাইড় মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, ইতনা স্কুল এন্ড কলেজ থেকে ২ জন, চাচই মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন, শতদল মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ জন ও বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ জন শিক্ষার্থী সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে।

লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হাফিজুর রহমান বলেন, যশোর শিক্ষা বোর্ডের বৃত্তির ফলাফলে নড়াইল জেলা অষ্টম স্থানে থাকায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে কিছুটা হতাশা দেখা দিয়েছে। তবে আগামীতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে বোর্ডের মেধাতালিকায় জেলার অবস্থান উন্নত হবে বলে আশা করছেন তিনি।

উল্লেখ্য, সোমবার (২৬ অক্টোবর) যশোর শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর ড. আব্দুল মতিন স্বাক্ষরিত বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews