1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ লোহাগড়ায় পিক-আপের ধা*ক্কা/য় ভ্যান চালক নি/হ+ত
শিরোনাম
লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পুটিয়ার উত্তর করারচরে রাব্বি-কাউছারসহ কয়েক জনের উপর হা/মলা, অস্ত্র ও পিস্তল ব্যবহারের অভিযোগ প্রয়াত শিক্ষক-কর্মচারীদের স্মরণে লোহাগড়ায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদীতে আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সরকারি কলেজ লোহাগড়ায় “নতুন কুঁড়ি স্পোর্টস” সিজন-২ উদ্বোধন বিশ্বনাথে আব্দুল গফুর স্মৃতি বৃত্তি বাস্তবায়নে আশুগঞ্জ বাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত  লোহাগড়ায় সড়ক দূর্ঘটনায় আহত কৃষকের মৃ+ত্যু নড়াইলের লোহাগড়ায় চাচাতো ভাইকে কু/পি*য়ে হ*ত্যা সিলেটে বিজিবির অ ভি+যানে এয়ারগানসহ ২১ লাখ টাকার ভা+রতীয় পণ্য জ+ব্দ লোহাগড়ায় পিক-আপের ধা*ক্কা/য় ভ্যান চালক নি/হ+ত যুক্তরাজ্যে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের সাউথ রিজিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত লোহাগড়ায় জাতীয় যুব দিবস পালন: আলোচনা সভা সিলেটের কোম্পানীগঞ্জে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত, চেক ও গাছের চারা বিতরণ লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে “জুনিয়র বৃত্তি পরীক্ষা” উপলক্ষে প্রস্তুতিমুলক পরীক্ষা এসএসসি’র বৃত্তিতে নড়াইলে সেরা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়

উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত লোহাগড়া সরকারি আদর্শ কলেজ

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৬৯ Time View

জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ-২৬ এর নড়াইলের লোহাগড়া সরকারি আদর্শ কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) লোহাগড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ৬ জানুয়ারি উপজেলা পর্যায়ের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নড়াইলের লোহাগড়া পৌরসভার প্রাণকেন্দ্রে সবুজের সমারোহে ১৪ একর সম্পত্তির উপর ১৯৬৮ সালে স্থাপিত হয় লোহাগড়া সরকারি আদর্শ কলেজ।
এ কলেজটি মৌ. আলতাফ উদ্দিন, অধ্যাপক নূর মোহাম্মদ মিঞা, শা.ম আনয়ারুজ্জামান, কাজী আব্দুল ওয়াহাবসহ বিদ্যানুরাগী বিশিষ্টজনের
ঐকান্তিক প্রচেষ্টার ফলে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে লোহাগড়া উপজেলার এটি প্রাচীনতম কলেজ।২০১৩ সালের ১১ অক্টোবর কলেজটি জাতীয়করণ করা হয়। সাম্প্রতিক সময়ে কলেজের ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলছে। অত্র কলেজে এইচএসসি, ডিগ্রী ( পাস কোর্স) এবং ৪ টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে এবং প্রায় তিন সহস্রাধিক শিক্ষার্থী পড়াশোনা করছে।

অত্র কলেজটিতে ৬ তলা বিশিষ্ট ১ টি বিজ্ঞান ভবন, ৪ তলা বিশিষ্ট ১ টি আইসিটি ভবন, ৩ তলা বিশিষ্ট একটি প্রশাসনিক ভবন, ২ তলা বিশিষ্ট ২ টি কলা ও ১ টি ব্যবসায় শিক্ষা ভবন, ২ টি টিনসেড, লোহাগড়ার কৃতি সন্তান লে. মতিউর রহমানের নামে রয়েছে ১ টি অডিটোরিয়াম, ১ টি মসজিদ ও ১ টি মন্দির। ফুলের বাগান সৃজন, শহিদ মিনার ও নতুন গেট এবং কলেজের দক্ষিণ পাশে একটি বড় খেলার মাঠ রয়েছে।

এছাড়াও অধ্যক্ষ প্রফেসর মো. রেহবার দারাজসহ বিসিএস ( সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৫ জন সহকারী অধ্যাপক এবং ২০ জন প্রভাষক অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সাথে নিয়মিত পাঠদান এবং শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

লোহাগড়া সরকারি আদর্শ কলেজ উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

উপজেলার শ্রেষ্ঠ কলেজ নির্বাচিত হওয়ায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেহবার দারাজ কলেজের কার্যক্রমের অগ্রগতির মূল্যায়ন করায় নির্বাচক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি আরও জানান, এই সাফল্য অর্জনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, তাঁদের সকলের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি, সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষী আমাদের ওপর আস্থা রাখার জন্য এবং সর্বদা পাশে থাকার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। লোহাগড়া সরকারি আদর্শ কলেজ আগামীতে জেলা ও বিভাগীয় পর্যায়েও এই সাফল্যের ধারা বজায় রাখবে, ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews