1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
আলোকবালীতে জনপ্রিয় বিএনপি নেতাকে ঘিরে নতুন ষ ড় য ন্ত্র রক্ষক যখন ভক্ষক : শাহজালালে ১.২২ কোটি টাকার স্বর্ণসহ স্পেশাল ব্রাঞ্চের কনস্টেবল গ্রেপ্তার বিশ্বনাথে জনতার হাতে চোর আ টক: থানায় সো পর্দ  ই য়া বা-গাঁ জাসহ বিশ্বনাথে ২ নারী আ ট ক লোহাগড়ায় শুরু হয়েছে বাঙালির প্রাণের উৎসব হালখাতা বিশ্বনাথে কুড়ালের আ*ঘা*তে খু*ন হলেন মাজারের খাদেম শাহ আলম চিশতী বিশ্বনাথে পেট্রোল মজুদ নিয়ে সংঘর্ষে থানায় মামলা: নারীসহ আহত-৪ লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন লোহাগড়ায় গলায় ফাঁ/স নিয়ে যুবকের আ/ত্মহ/ত্যা লোহাগড়ায় বিনামুল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ বিশ্বনাথে রাস্তা পাওয়া নবজাতকের ঠাঁই হল সিলেট বাগবাড়ি ছোটমণি নিবাসে বিশ্বনাথে রাস্তার পাশে পড়ে থাকা নবজাতক উ দ্ধা র আইনের শাসন না থাকায় কুষ্টিয়ার দৌলতপুরে জঘন্য ঘটনা ঘটেছে —ইসলামী আন্দোলন  ফুলবাড়ীতে প্রবাসীর একাধিক বিয়ে নিয়ে এলাকায় মানববন্ধন বিশ্বনাথে মরহুম সোহেল আহমদ চৌধুরীর মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত 

লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে ৬ দিন

  • Update Time : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৪৪১ Time View

রাকিব হোসেন, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট বুড়িমারী স্থলবন্দর ঈদুল আজহা উপলক্ষে ছয় দিন বন্ধ থাকবে। বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক আবু সাইদ নেওয়াজ নিশাত।

জানা গেছে,বন্ধের সময় সরকারি নির্দেশনা অনুযায়ী এ স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে ভারতের কলকাতা নিযুক্ত উপহাইকমিশনের ইস্যুকৃত অনাপত্তিপত্র, স্বাস্থ্য বিভাগের দেওয়া করোনা নেগেটিভ সনদপ্রাপ্ত পাসপোর্টধারী যাত্রীদের চলাচল অব্যাহত থাকবে।
বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন যৌথ আলোচনা সভা করে ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৪শে জুলাই -২০২১ পর্যন্ত আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি চিঠি স্থলবন্দরের কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, পুলিশ ইমিগ্রেশন, ভারত ও ভুটানের আমদানি রপ্তানিকারক কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে।
বুড়িমারী স্থলবন্দর আমদানি রপ্তানিকারক এ্যাসোসিয়েশন সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল বলেন,২৫ শে জুলাই -২০২১ থেকে স্থলবন্দরের কার্যক্রম আগের মত পুরোপুরি শুরু হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews