1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম
লোহাগড়ায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রী নি*হ*ত সিলেটের সাদা পাথরে নৌকা ভাড়া ৫০ টাকা বাড়ানোর দাবিতে মাঝিদের কর্মবিরতি ‎চ্যানেল ৩৬-এ প্রকাশিত ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রসঙ্গে প্রতিবাদ লোহাগড়ায় রোপা আমন ধানের নমুনা শস্য কর্তন শুরু লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা নরসিংদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, পুরস্কৃত ৪ দক্ষ চালক লোহাগড়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন নড়াগাতিতে গাঁ/জা সহ ২ মা+দ-ক কারবারি আ/ট*ক কোম্পানীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত নড়াইলের কালিয়ায় বিদ্যু*ৎ/স্পৃ*ষ্টে যুবকের মৃ/ত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধন লোহাগড়ায় মধুমতি নদীতে অভিযানে কারেন্ট জাল পু+ড়ি*য়ে ধ্বং*স নড়াইলে আ ট*ক ৩ ইয়া/বা*কার*বারীর সাজা লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ১২৫ বছর পূর্তি উপলক্ষে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত বিশ্বনাথের খাজাঞ্চিতে এমপি লুনার মতবিনিময়: খাজাঞ্চিবাসী উন্নয়ন বঞ্চিত থাকবে না

ঢাকাস্থ ফিলিস্তিন রাষ্ট্রদূতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাক্ষাত

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৪৫০ Time View

মোঃ আশরাফুল ইসলাম খুলনা সদর প্রতিনিধিঃ ফিলিস্তিনের উপর ইসরাইলি বর্বরতা ও নৃশংসতার প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আজ ২৭ মে ২০২১ বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকায় ফিলিস্তিনের সম্মানিত রাষ্ট্রদূতের সাথে সাক্ষাত করেন।

এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে ফিলিস্তিনের রাষ্ট্রপতি জনাব মাহমুদ আব্বাসের কাছে একটি সংহতি পত্র অর্পণ করেন। প্রেরিত চিঠিতে এবং পারস্পরিক আলোচনায় সাম্প্রতিক ইসরাইলি হামলায় নিহতদের শাহাদাতের মর্যাদা প্রাপ্তির জন্য দোয়া এবং আহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান পীর সাহেব চরমোনাই। পীর সাহেব চরমোনাই তার প্রেরিত চিঠিতে একক স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠার মুক্তি সংগ্রামে একাত্মত্তা পোষণ করেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি দলে ছিলেন দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুফতি সৈয়দ নুরুল করীম।
ফিলিস্তিনের সম্মানিত রাষ্ট্রদূত ফিলিস্তিন ইস্যুতে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ভুমিকার ভুয়সি প্রসংশা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রতিনিধি নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে বলেন, প্রতি বছর ১৪ মে বাংলাদেশে সর্বস্তরের নাগরিকদের সমন্বয়ে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবীতে ও ইসরাইলের বর্ররতার বিরুদ্ধে “নাকাবা দিবস“ পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেইসাথে মুসলিম উম্মাহর মনের গহীনে প্রথম কেবলা উদ্ধারের বাসনা উজ্জীবিত করতে প্রতিনিয়ত কাজ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাংলাদেশের পাসপোর্ট থেকে “ইসরাইল ব্যতিত“ শব্দ তুলে দেয়ার ব্যাপারে নিয়মতান্ত্রিক আন্দোলন ও সরকারের সাথে বোঝাপড়ার মাধ্যমে বিষয়টি সমাধান করার প্রত্যয় ব্যক্ত করেন ইসলামী আন্দোলন বাাংলাদেশের নেতৃত্ব।
সৌহার্দপূর্ণ আলোচনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণ, সরকার ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং অব্যাহত সমর্থন প্রত্যাশা করেন। ইসলামী আন্দোলন বাংলাদেশও ফিলিস্তিনি মুক্তি সংগ্রামে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews