জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়ায় র্যালী ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা ও পৌর শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।
লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমের নেতৃত্বে সিএন্ডবি চৌরাস্তা থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় র্যালীতে নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমান,
লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আহাদুজ্জামান বাটু, সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শ,ম জামসেদ আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি মোঃ মিলু শরীফ,
উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ আকতার হোসেন মোল্যা, সদস্য সচিব মোঃ শহিদুর রহমান, নোয়াগ্রাম ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ হুমায়ুন কবীর, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমীসহ উপজেলা বিএনপি ও তার সহযোগি সংগঠনের ৫ শতাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।