আনোয়ার সুমন, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টায় পূর্ব ইসলামপুর নতুন বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
পূর্ব ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফখরুল আলমের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু সালাম ও অ্যাডভোকেট আবু আল হেলাল।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান মোনাফপ্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসাইন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ খন্দকার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকীন বাদশা, বিএনপির সহ-সভাপতি শুকুর আলী, পূর্ব ইসলামপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন জসু, সিলেট জেলা যুবদল নেতা খোকন রঞ্জন দে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ,তাঁতি দলের সভাপতি তাজ উদ্দিন আহমদ, বিএনপি নেতা শিহাব আহমদ, সদস্য নানু মেম্বার, সদস্য আব্দুল খালিক, যোগাযোগ বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন,বিএনপি নেতা হারুনুর রশিদ, বিএনপি নেতা আইন উল্লাহ, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক নিজাম মিয়া, উপজেলা শ্রমিক দল সভাপতি আবুল বাশার বাদশা, কৃষক দল সভাপতি আলমগীর আলম চেয়ারম্যান, বিএনপি নেতা আসাদুল হক আসাদ, সহ-সাংগঠনিক সম্পাদক বজলু মিয়া, বিএনপি নেতা সোলেমান তালুকদার, কাইওম মাষ্টার, বিএনপি নেতা নজির আহমদ
শাহ নেওয়াজ লিটনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এছাড়াও যুবদলের সদস্য হজরত আলী, মাসুক মিয়া ও মুজাফ্ফর আলী মানিক মিয়া, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রুকনুজ্জামান শুভ, বিএনপি নেতা সৈয়দ আলী ভূঁইয়া,আলী আকবর মেম্বার সাবেক ছাত্রদল নেতা আইনুল হক
এম. সাইফুর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আল-আমিন সারোয়ার, ২ নম্বর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আলেক তালুকদার ও সাধারণ সম্পাদক জামির হোসেনসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী তাদের প্রার্থিতা ঘোষণা করেন এবং বিগত সময়ে নিজ নিজ এলাকায় করা বিভিন্ন কর্মকাণ্ড ও অবদানের কথা তুলে ধরেন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।