রাকিব হোসাইন, লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারীতে এক দুবাইপ্রবাসীর স্ত্রীকে ধ’র্ষণের অ’ভিযোগে নুরনবী (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৩।
শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার দীঘলটারী গ্রামে অ’ভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রে’প্তার নুরনবী উপজেলার গোবর্দ্ধন পাকারমাথা গ্রামের নবিয়র হোসেনের ছেলে। তিনি মা’মলার প্রধান আসামি এবং ভু:ক্তভোগী নারীর জ্যাঠাতো দেবর বলে জানিয়েছে র্যাব।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভু’ক্তভোগী নারীর স্বামী প্রায় তিন বছর ধরে দুবাইয়ে অবস্থান করছেন। পাশাপাশি বাড়ি হওয়ায় নুরনবী ওই নারীকে বিভিন্ন সময় কু’প্রস্তাব দিয়ে আসছিলেন বলে অ’ভিযোগ করা হয়। এতে রাজি না হওয়ায় তিনি ক্ষু’ব্ধ ছিলেন।
অ’ভিযোগে বলা হয়, গত ২০ সেপ্টেম্বর রাত ১টার দিকে ওই নারী প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে নুরনবী কৌশলে তার ঘরে ঢুকে লুকিয়ে থাকেন। পরে ওই নারী ঘরে ফেরার পর রাত ১টা ৪০ মিনিটের দিকে তাকে জো’রপূর্বক ধ’র্ষণ করা হয় বলে মা’মলায় অ’ভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ২৪ সেপ্টেম্বর ভু’ক্তভোগী নারী আদিতমারী থা’নায় মা’মলা করেন। মা’মলা দায়েরের পর অ’ভিযুক্তকে গ্রে’প্তারে গো’য়েন্দা ন’জরদারি শুরু করে র্যাব।
র্যাব-১৩-এর সিপিএসসি, রংপুরের একটি দল গো’পন সংবাদের ভিত্তিতে অ’ভিযান চালিয়ে নুরনবীকে গ্রেফতার করে। পরে তাকে আই’নগত ব্যবস্থা গ্রহণের জন্য আদিতমারী থা’নায় হ’স্তান্তর করা হয়েছে।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।