1. admin@asianexpress24.com : admin :
  2. asianexpress2420@gmail.com : shaista Miah : shaista Miah
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
শিরোনাম
লোহাগড়ায় জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আহত ইউপি চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন এমপি লুনা কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প বিশ্বনাথে সোনাপুর চ‍্যারিটি গ্রুপের পক্ষ থেকে দাখিল ও এসএসসি উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান যুক্তরাজ্য কভেন্টি বিএনপির কমিটির অনুমোদন  লোহাগড়ায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত লোহাগড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বিশ্বনাথে পল্লী চিকিৎসক পংকজ বিহারি দাসের স্মরণে শোক সভা লোহাগড়ায় ৩১৭ কেজি রুই জাতীয় মাছের পোনা অ/ব/মু/ক্ত নড়াইলে অজ্ঞাত নারীর মর/দেহ উ*দ্ধা/র লোহাগড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিশ্বনাথে দুর্নীতি প্রতিরোধ কমিটির আন্তঃপ্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগীতা সম্পন্ন কৃষককে হ+ত্যা করে থানায় আ+ত্মস*মর্পণ করল যুবক বিশ্বনাথে মাইকিং করে দুই গ্রামবাসীর সং/ঘ/র্ষে চেয়ারম্যান সহ ৩০ জন আ/হত নড়াইলে মাদকসেবনে বাধা দেওয়ার ঘটনায় কৃষককে কু/পি*য়ে হ/ত্যা/র অভিযোগ, ইউপি মেম্বার লা/ঞ্ছি/ত

বিশ্বনাথে পল্লী চিকিৎসক পংকজ বিহারি দাসের স্মরণে শোক সভা

  • Update Time : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ

বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার, রাজাগঞ্জ বাজারের ফার্মেসি ব্যবসায়ী পল্লী চিকিৎসক পংকজ বিহারি দাসের অকাল মৃত্যুতে শোক পালন করেছেন বাজারে ফার্মেসী ব্যবসায় জড়িত অন্যান্য ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার বিকেলে রাজাগঞ্জ বাজারের দেব ফার্মেসিতে এই শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এসময় তাঁকে গভীর ভাবে স্মরণ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান শোক সভার আয়োজকবৃন্দ।

বাজারের ফার্মেসি ব্যবসায়ী পল্লী চিকিৎসক নগেন্দ্র কুমার দেব সন্টু, পল্লী চিকিৎসক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, হাকিম ও কবিরাজ মোঃ সানুর আলী সহ অন্যান্য ফার্মেসী ব্যবসায়ীরা এসময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য : গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে স্ট্রোকে আক্রান্ত হয়ে পংকজ বিহারি দাস শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পংকজ বিহারী দাস খাজাঞ্চি ইউনিয়নের বাবুনগর গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত বিনোদ বিহারী দাসের বড় ছেলে এবং রাজাগঞ্জ বাজারের বিএম ফার্মেসীর স্বত্বাধিকারী ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। 

খাজাঞ্চী ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি ও দীর্ঘদিনের পল্লীচিকিৎসক হিসেবে পংকজ বিহারী দাস এলাকার মানুষের সেবা ও কল্যাণে নিবেদিত ছিলেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Theme Customized By BreakingNews