জহুরুল হক মিলু, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
” রক্ত দিন জীবন বাঁচায়, লড়ছি আমরা গড়তে মানবতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নড়াইলের লোহাগড়ায় নড়াইল জেলা ব্লাড ব্যাংকের ৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার (৩ অক্টোবর) দিনব্যাপী লোহাগড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নড়াইল জেলা ব্লাড ব্যাংকের আয়োজনে জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন, র্যালী, বৃক্ষরোপণ, কুইজ প্রতিযোগিতা, সম্মাননা স্মারক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় লোহাগড়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলা ব্লাড ব্যাংকের সভাপতি কায়ছার ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। তিনি নড়াইল জেলা ব্লাড ব্যাংকের অ্যাপস উদ্ধোধন করেন।
স্বেচ্ছাসেবী মো. ইকরামুল ইসলাম ও আনিকা ইসলাম দিবার সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (,ভারপ্রাপ্ত), উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সেবক মন্ডল, আল মারকাজুল এর সেক্রেটারি জেনারেল মুফতি এনামুল হাসান আজহারী, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মাওলানা হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, সমাজ সেবক সৈয়দ শাহ আলম, উপজেলার বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হান্নান বিশ্বাস, নড়াইল জেলা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. মাহামুদুল হাসান, নড়াইল জেলা ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক আম্মার হোসেন রকি প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্লাড ব্যাংকের সদস্যসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে আগত স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
স্বাগত বক্তব্য দেন জেলা ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ও লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক কাজ। এ কাজে সকল শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করতে হবে। আক্রান্ত মানুষের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের এগিয়ে আসতে হবে। মানুষ ও দেশের কল্যাণে ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবীদের কাজ করতে হবে, তবেই দেশের উন্নতি হবে। তিনি ব্লাড ব্যাংককে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা শেষে প্রায় ৩১৫ জন রক্তযোদ্ধাদের সম্মাননা স্মারক দেওয়া হয়। এছাড়া কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চুসহ অতিথিবৃন্দ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।