নিজস্ব প্রতিবেদকঃ
যুক্তরাজ্যের কভেন্ট্রি যুবদলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার বার্মিংহামে বাংলাদেশ যুবদল যুক্তরাজ্য শাখার রিজিওনাল জোন -২ এর কর্মী সমাবেশে শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই কমিটির নতুন দায়িত্বপ্রাপ্তদের নামের তালিকা ঘোষণা করা হয়।
কমিটিতে তৃতীয়বারের মত সভাপতি মনোনীত হয়েছেন আব্দুল আলীম। সাধারণ সম্পাদক পদে কামাল আহমদ ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন শাহীন সরকার।
নবগঠিত কভেন্ট্রি যুবদল কমিটিতে স্থান পাওয়া সকল নেতাকর্মীদের আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন কভেন্ট্রি বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মেহরাব উদ্দিন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মেহরাব উদ্দিন এই অভিনন্দন বার্তা প্রকাশ করেন। কমিটিতে নতুন নেতৃত্বের বিকাশ ও দায়িত্ব পাওয়ায় এপ্রসঙ্গে তিনি লেখেন, একইসঙ্গে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানাচ্ছি কভেন্ট্রি বিএনপি পরিবারের সকল নেতাকর্মীকে, যাঁদের সর্বাত্মক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় সময়োপযোগী নতুন নেতৃত্বের বিকাশ ঘটেছে।
বিগত দিনের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো লিখেন, আমি বিশ্বাস করি, নবগঠিত কভেন্ট্রি যুবদল কমিটির নেতৃত্বে সংগঠনটি আরও গতিশীল হবে এবং আগামী দিনগুলোতে সুন্দর ও ইতিবাচক পথচলার দৃষ্টান্ত স্থাপন করবে। নবগঠিত কভেন্ট্রি জাতীয়তাবাদী যুবদল কমিটির সকল নেতৃবৃন্দকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
কভেন্ট্রি যুবদল কমিটির ভবিষ্যৎ সফলতা কামনা করেন মেহরাব উদ্দিন।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।