বিশ্বনাথ সিলেট প্রতিনিধিঃ
আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া মঞ্চের প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও সফলের লক্ষে বিশ্বনাথ উপজেলা জিয়া মঞ্চের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্বনাথ পৌর শহরের পুরানবাজারের একটি অভিজাত রেস্টুরেন্টে জিয়া মঞ্চ ও জাতীয়তাবাদী বিএনপির অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই কর্মী সমাবেশ সম্পন্ন হয়।

বিশ্বনাথ উপজেলা জিয়া মঞ্চ নেতা মোঃ আওলাদ হোসন এর পরিচালনায় সিলেট জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক মোঃ আমির আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা জিয়া মঞ্চের আহবায়ক মোঃ সাহেদ আহমদ।
মোঃ মিজানুর রহমানের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিলেট জেলা জিয়া মঞ্চের সদস্য সচিব মোঃ মুস্তাক আহমদ মুস্তাক, দপ্তরের দায়িত্ব প্রাপ্ত জুনেদ আহমদ, সদস্য আশিকুর রহমান আশিক, গোলাপ গঞ্জ উপজেলা জিয়া মঞ্চ সভাপতি মুক্তার আহমদ, সদর উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক মাহবুবুর রহমান, বিশ্বনাথ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র আহবায়ক আব্দুল্লাহ আল মতিউর।
এসময় আরো বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজ ছাত্রদল নেতা সাজ্জাদুর রহমান সাজু, বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের জিয়া মঞ্চ নেতা মুহাম্মদ আলী, খাজাঞ্চি ইউনিয়নের কবির আহমদ, রামপাশা ইউনিয়নের আব্দুল বারী, অলংকারী ইউনিয়নের কামাল আহমদ, দৌলতপুর ইউনিয়নের ছাব্বির আহমদ, দেওকলস ইউনিয়নের আব্দুছ ছালাম, বিশ্বনাথ ইউনিয়নের আব্দুল মুত্তালিব লায়েক, সাগর আহমদ সুহেল, লায়েক আহমদ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, আনোয়ার হোসেন, মোঃ দিলোয়ার হোসেন, নিজাম উদ্দিন, আমিনুর রহমান, জমির আলী, ইছবর আলী, রফিকুল ইসলাম সহ বিএনপি ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।